আইন মেনে শপথ হয়নি দুই বিধায়কের! রোজ ৫০০ টাকা জরিমানা হতে পারে? চিঠি রাজ্যপালের
জটিলতা কিছুতেই পিছু ছাড়ছে না দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের। চলতি মাসের শুরুতে তাঁরা বিধানসভায় শপথ নিয়েছেন। আগামী কাল মঙ্গলবার থেকে তাঁরা বিধানসভার আলোচনায় অংশগ্রহণ করবেন। কিন্তু তার আগেই এল রাজ্যপাল সিভি আনন্দ বোসের চিঠি।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের শপথ গ্রহণ বেআইনি। সাংবিধানিক নিয়ম মেনে সেই শপথ হয়নি। এ কথা জানিয়ে চিঠি দিলেন রাজ্যপাল। বিধানসভার অধিবেশনে তাঁরা আলোচনায় অংশগ্রহণ করবেন। সে ক্ষেত্রে দুজনেই শাস্তির মুখে পড়তে পারেন। এই কথাও জানানো হয়েছে। মোট ৩৭ টি ধারায় প্রসঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা সংবিধান বিরুদ্ধ। রাজ্যপালের নির্দেশ অমান্য করা হয়েছে। সেই কারণেই দুই বিধায়কের শপথ গ্রহণ অসাংবিধানিক। এ কথা চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যপাল।
দুই বিধায়ক এখন বিধানসভার অধিবেশনে যোগ দিলে জরিমানাও হতে পারে। সেক্ষেত্রে প্রতিদিন ৫০০ টাকা করে জরিমানার মুখে পড়তে পারেন দুই বিধায়ক। আইন অনুযায়ী এই বিষয়ে সমস্ত কিছুই চিঠিতে উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্টে এই নিয়ে কী রুলিং আছে? তারও একটি বিস্তারিত ঘটনা তুলে ধরা হয়েছে। এবার আগামী কাল থেকে দুই বিধায়ক কি অধিবেশনে অংশ নেবেন। এই প্রশ্ন উঠছে।
শপথ নেওয়ার পরে প্রথম বারের জন্য পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবেন দুই বিধায়ক৷ সায়ন্তিকাদের চিঠি রাজ্যপাল জানিয়ে দিলেন,
অসংবিধানিক শপথ। আইন অনুযায়ী এই শপথ বেআইনি। বিধানসভার রুলের যে কথা বলা হচ্ছে, তা সংবিধানের উপরে নয়। স্পিকার যে শপথ করাচ্ছেন তা বেআইনি। চিঠিতে সেই সব বিষয়ই জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications