ইসলামপুরে মন্দিরের দেওয়াল ভেঙে মৃত্যু দুই শ্রমিকের

নির্মাণ কাজ করতে গিয়ে মন্দিরের দেওয়াল ভেঙে মৃত্যু হল দুই শ্রমিকের। আহত হয় আরও এক শ্রমিক।

নির্মাণ কাজ করতে গিয়ে মন্দিরের দেওয়াল ভেঙে মৃত্যু হল দুই শ্রমিকের। আহত হয় আরও এক শ্রমিক। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। ইসলামপুর লাগোয়া সিদ্ধেশ্বরী কালীমন্দির চত্বরে ঘটনাটি ঘটে। আহত শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

ইসলামপুরে মন্দিরের দেওয়াল ভেঙে মৃত্যু দুই শ্রমিকের

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িযে পরে ইসলামপুরে। ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ ও দমকল কর্মীরা। এরপরই উদ্ধারের করে তাদের। দেওয়াল চাপা পড়া দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক ধরে ইসলামপুর হাসপাতাল লাগোয়া জাতীয় সড়কের ধারে সিদ্ধেশ্বরী কালীমন্দির চত্বরে থাকা মন্দিরের রান্নাঘরের সংস্কার ও নির্মান কাজ চলছিল।

আজও এই মন্দিরের রান্নাঘরের সংস্কারের কাজ চলাকালীন আচমকাই রান্নাঘরের একটি দেওয়াল ধসে পড়ে। কংক্রিটের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় কর্মরত শ্রমিকের। মৃত্যু ব্যক্তি শুকলাল হালদার এবং নীরেন বর্মন নামে দুই শ্রমিকের। গুরুতর জখম আরও এক শ্রমিকের। মুহুর্তের মধ্যে মন্দির চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাতীয় সড়কের ধারে হাইড্রেন ঘেষা মন্দিরের সংস্কার কাজ নিয়ে প্রশ্ন উঠছে। আপাতত সিদ্ধেশ্বরী কালীমন্দিরটি দর্শনার্থীদের প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+