বার্নপুরে ইসকো কারখানায় গায়ে গরম লোহা পড়ে মৃত ২, ক্ষুব্ধ শ্রমিক মহল

গায়ে গরম লোহা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও চারজন। শনিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের বার্নপুরে ইসকো কারখানায়।

পশ্চিম বর্ধমান, ৬ মে : গায়ে গরম লোহা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও চারজন। শনিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের বার্নপুরে ইসকো কারখানায়। আমচকাই গলিত লোহা ছিটকে পড়ে বিপত্তি ঘটে। ঘটনার অসন্তোষ দানা বেঁধেছে শ্রমিক মহলে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃ্ত্যু হয় দুই শ্রমিকের। মৃত দুই শ্রমিকের নাম সানোয়ার শেখ (২৯) ও আশিস সিক্কা (৩০)। এই ঘটনায় আরও সাতজন জখম হন। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তিনজনকে। বাকি চারজনের অবস্থা গুরুতর। তাঁদের ভর্তি করা হয়েছে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে।

বার্নপুরে ইসকো কারখানায় গায়ে গরম লোহা পড়ে মৃত ২, ক্ষুব্ধ শ্রমিক মহল

এদিন সকালে ইসকো কারখানায় সিসিপি প্ল্যান্টের কাজ হচ্ছিল। আচমকাই দুর্ঘটনাবশত গলিত লোহা গিয়ে পড়ে কর্মরত ন'জন শ্রমিকের গায়ে। এর মধ্যে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। বাকিদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্যান্য শ্রমিকরা। কারখানার কাজকর্ম বন্ধ হয়ে যায়।

পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+