মুর্শিদাবাদে সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মৃত ২
মুর্শিদাবাদে সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মৃত ২
সংশোধিত্ব নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর সময় গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুজনের । আহত হয়েছেন আরও একজন । মুর্শিদাবাদ জেলার জলঙ্গি র এই ঘটনা। বুধবার সকালে এই ঘটনার জেরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায়। পুলিশ জানায় যে এই ঘটনা র তদন্ত শুরু হয়েছে ও নতুন করে উত্তেজনা সৃষ্টি ও গন্ডগোল যাতে না হয় তার দিকে নজর দেওয়া হয়েছে।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে বুধবার সকালে জলঙ্গির সাহেবনগরে রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হয় । এক পক্ষ এর বিরোধিতা করে। সেই সময়ে বচসা শুরু হয়। আর তার মধ্যেই সেখানে গুলি চালানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে আনারুল বিশ্বাস নামে এক বয়স্ক ব্যক্তির। আরও এক জনের গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে । তার পরিচয় জানা যায়নি। অন্য দিকে এই খানেই এই ঘটনাতে গুলি লেগে আহত হয়েছেন মিজানুর রহমান নামে এক টোটো চালক । তার পায়ে গুলি লাগে । তিনি হাসপাতালে ভর্তি।
উল্লেখ্য যে এন আর সি ও সি এ এ নিয়ে প্রতিবাদ হয়েছিল মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় । বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখানো হয়, রাস্তা আটকে দেওয়া হয় ও গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় । আগুন ধরিয়ে দেওয়া হয় বিভিন্ন স্টেশনে ও ট্রেনেও । যার জেরে শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক । এই দিনের ঘটনার পর নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় বাংলাদেশ সীমান্ত বর্তী জলঙ্গি ও আশপাশের এলাকায় ।












Click it and Unblock the Notifications