শিশুদের যৌন নিগ্রহের অভিযোগ এরাজ্যেও! গ্রেফতার দুই নাবালক-সহ তিন
পশ্চিম বর্ধমানের কুলটিতে দুই নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার তিন। এদের মধ্যে দুইজন নাবালক বলে জানা গিয়েছে।
পশ্চিম বর্ধমানের কুলটিতে দুই নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার তিন। এদের মধ্যে দুইজন নাবালক বলে জানা গিয়েছে।

একটি ঘটনা ঘটেছে কুলটির নিয়ামতপুরে ইসকো রোড এলাকায়। রাস্তার পাশের নির্জন জায়গায় নিয়ে গিয়ে চার বছরের শিশু কন্যাকে যৌন নিগ্রহ করে। ঘটনায় অভিযুক্ত ওই শিশুর দুই প্রতিবেশী কিশোর। কোনও রকমে পালিয়ে গিয়ে ঘটনাটি মাকে জানায় শিশু। নিয়ামত পুর ফাঁড়িতে অভিযোগের ভিত্তিতে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে, কুলটির নিয়ামতপুরের ব্রহ্মচারীস্থান এলাকায় বছর ছয়েকের এক শিশু কন্যাকে বিস্কুটের লোভ দেখিয়ে প্রতিবেশী এক যুবক যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন প্রতিবেশীরা।












Click it and Unblock the Notifications