ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বিদ্ধ ২, এলাকায় চাঞ্চল্য

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বিদ্ধ ২, এলাকায় চাঞ্চল্য

বিএসএফের গুলিতে দুজন গুলিবিদ্ধ হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার ভারত বাংলাদেশ সীমান্ত দেবীগঞ্জ এলাকায়। হাসপাতাল সূত্রে জানাগেছে গুলিবিদ্ধ হন দুজন গোপাল বিশ্বাস ও মহম্মদ হাবিবুর। রাতে দুজনকে গুরুতর জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তাদেরকে স্থানান্তরিত করে।

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বিদ্ধ ২, এলাকায় চাঞ্চল্য

উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ভারত-বাংলাদেশ সীমান্তে দেবিগঞ্জ এলাকায় গতকাল রাতে কয়েকজন বসে তাস খেলছিল। ঠিক সেই সময় বিএসএফের একটি গাড়ি সেখানে আসে গাড়ি থেকে নেমে বিএসএফরা কর্মীরা তাদের উপর চড়াও হয়। এরপরই আচমকাই গুলি চালায় এমনটাই দাবি করেছে গুলিতে জখম হওয়া দুই ব্যক্তি।

গুরুতর জখম অবস্থায় তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, গুলি চালনার একটি ঘটনা ঘটেছে দুই ব্যক্তি গুলিতে আহত হয়েছে।

এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এই বিষয়ে বিএসএফের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+