বারুইপুর থেকে গ্রেফতার দুই বেআইনি অস্ত্র ব্যবসায়ী
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ । বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বারুইপুরের পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ । বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বারুইপুরের পুলিশ। এরা কোথা থেকে এই সব আগ্নেয়াস্ত্র পেত ও কাদের বিক্রি করে তা জানার চেষ্টা করছে পুলিশ ।

পুলিশ জানায় যে এই দুই জন বেআইনি অস্ত্র বিক্রি করার সাথে যুক্ত । তাদের কাছে থেকে তিন টি ওয়ান সাটার পাইপ গান, দুটি ছয় চেম্বার পাইপ গান, চারটি গুলি, দুটি মোবাইল ফোন, একটি মোটর সাইকেল ও নগদ পনেরো হাজার টাকা পাওয়া গিয়েছে ।












Click it and Unblock the Notifications