ছাত্রীর হাত ধরে টানাটানি, বিদ্যালয় চত্বর রণাঙ্গনের চেহারা নিল স্কুল খুলতেই

বিদ্যালয়ের ভিতরে দুই দল ছাত্রের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার মহারাজা হাট হাইস্কুল। অভিযোগ, বহিরাগতরা স্কুলের ভেতরে ঢুকে হামলা চালিয়েছে।

বিদ্যালয়ের ভিতরে দুই দল ছাত্রের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার মহারাজা হাট হাইস্কুল। অভিযোগ, বহিরাগতরা স্কুলের ভেতরে ঢুকে হামলা চালিয়েছে। এই গন্ডগোল থামাতে গেলে নিগৃহীত হতে হয় স্কুলের শিক্ষকদের। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাত্রীর হাত ধরে টানাটানি, বিদ্যালয় চত্বর রণক্ষেত্র

অভিযোগ, দুই দলের মধ্যে সংঘর্ষের পর স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বাপক আতঙ্ক ছড়ায় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। গত শুক্রবার স্কুলের বাইরে রাস্তায় বহিরাগত এক যুবক মহারাজা হাট হাইস্কুলের এক ছাত্রীর হাত ধরে টানাটানি করাকে কেন্দ্র করে স্কুলের ছাত্রদের সঙ্গে বহিরাগতদের গন্ডগোল বাধে।

সোমবার স্কুল খোলার পরই ঘটনার জেরে স্কুলের ভেতরে দফায় দফায় সংঘর্ষ বাধে। অভিযোগ স্কুল চলাকালীন বহিরাগতরা স্কুলের ভেতরে ঢুকে ছাত্রদের উপর হামলা চালায়। বিদ্যালয়ের শিক্ষকেরা সেই সময় বাধা দিতে গেলে তাদেরও হেনস্তার চরম শিকার হতে হয় বলে অভিযোগ। দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর৷

স্কুল চলাকালীন এভাবে বহিরাগতরা ভেতরে ঢুকে ছাত্রদের উপর হামলা চালানোর ঘটনায় মহারাজা হাট হাইস্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। অভিভাবকদের মধ্যেও উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+