ফুটপাতবাসী দুই নাবালিকার সঙ্গে যৌন হেনস্থার অভিযোগ শহরে
ফুটপাতবাসী দুই নাবালিকার সঙ্গে যৌন হেনস্থার অভিযোগ শহরে
ফুটপাতবাসী দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো দুই নাবালকের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে কালীঘাট থানা এলাকায় এই ঘটনাটি ঘটে। কালীঘাট থানা এলাকার আদিগঙ্গার কাছে মা চন্ডী আশ্রম এর সংলগ্ন এলাকায় তুলে নিয়ে গিয়ে দুই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, বিষয়টি জানাজানি হওয়ার পর নাবালিকা দুজনের মেডিকেল টেস্ট করানো হয়। ইতিমধ্যে দুই নাবালককে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। অভিযুক্ত দুজনকে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে দুই নাবালক এর বিরুদ্ধে।
জানা গিয়েছে, রাত দুটো থেকে তিনটের মধ্যে ফুটপাতবাসী ওই দুই নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যায় ওই দুই নাবালক । এই ঘটনার আরও একজন ছিল বলে অনুমান পুলিশের। সে ওই দুই দুই নাবালক অভিযুক্তর সঙ্গে থেকে তাদের সহযোগিতা করেছে।












Click it and Unblock the Notifications