হাবড়া ও কোচবিহারে গণধর্ষণের শিকার গৃহবধূ ও তরুণী, তদন্ত শুরু পুলিশের

রাজ্যের দুই প্রান্তে দুটি গণধর্ষণের ঘটনা। উত্তর ২৪ পরগনায় জল খেতে চাওয়ার নাম করে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ। কোচবিহারে বাইকে করে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তরুণীকে।

কোচবিহার ও উত্তর ২৪ পরগনা : রাজ্যের দুই প্রান্তে দুটি গণধর্ষণের ঘটনা। উত্তর ২৪ পরগনায় জল খেতে চাওয়ার নাম করে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ। কোচবিহারে বাইকে করে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তরুণীকে। জঙ্গলরাজ চলছে রাজ্যে। কোচবিহারের গোপালপুর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী টিউশন পড়তে বেরিয়েছিলেন। সেইসময় জনা চারেক দুষ্কৃতী তাকে অপহরণ করে। বাইকে করে তুলে নিয়ে যাওয়া হয় জঙ্গলে।

সেখানে চারজন মিলে তাঁকে ধর্ষণ করে। রাতভর বাড়ি ফিরে না আসায় খোঁজ শুরু হয় তরুণীর। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দু'দিনভর হাসাপাতালে ট্রমাচ্ছন্ন হয়ে কাটছে তরুণীর। গোপালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত নেমে একজনকে চিহ্নিত করেছে ইতিমধ্যেই। তরুণী পুলিশকে জানিয়েছেন, যে চারজন তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায়, তাদের মধ্যে এক যুবক স্থানীয়।

হাবড়ায় জল খেতে চেয়ে গৃহবধূকে গণধর্ষণ, কোচবিহারে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ তরুণীকে

কিন্তু অন্যদের তিনি কখনও দেখেননি। যে যুবককে ইতিমধ্যেই চিহ্নিত করা গিয়েছে, তাকে গ্রেফতার করা হবে শীঘ্রই। ওই যুবককে জেরা করলেই অন্যদের খোঁজ মিলবে বলে মনে করছে পুলিশ।অন্যদিকে উত্তর ২৪ পরগনার হাবড়ায় বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে গৃহবধূকে গণধর্ষণ করা হয়।

জল খাওয়ার নাম করে ঘরে ঢুকে পড়ে তিনজন যুবক। তারপর ফাঁকা বাড়িতে তাঁর উপর যৌন নির্যাতন চালায়। কালীপুজোর রাতে এই ঘটনায় সুরজিৎ মল্লিক ও রাজু মল্লিককে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ। একজন দুষ্কৃতী এখনও পলাতক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+