বসিরহাটের পর হিঙ্গলগঞ্জ, এই কারণে অস্বস্তিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

শুক্রবার বসিরহাটের পর শনিবার হিঙ্গলগঞ্জ। দলের সভাপতির সামনেই বিজেপির দুই গোষ্ঠীর লড়াই। জানা গিয়েছে, শুধু লড়াই বললে ভুল হবে, বিজেপির দুই গোষ্ঠী জড়িয়ে পড়ে হাতাহাতিতেও।

শুক্রবার বসিরহাটের পর শনিবার হিঙ্গলগঞ্জ। দলের সভাপতির সামনেই বিজেপির দুই গোষ্ঠীর লড়াই। জানা গিয়েছে, শুধু লড়াই বললে ভুল হবে, বিজেপির দুই গোষ্ঠী জড়িয়ে পড়ে হাতাহাতিতেও।

দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ

দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ

ফের প্রকাশ্যে বিজেপি গোষ্ঠীকোন্দল। শুক্রবার বসিরহাটের পর এবার হিঙ্গলগঞ্জ। শনিবার দিলীপ ঘোষের সভা ঘিরে হিঙ্গলগঞ্জ-এ বিজেপি কর্মীদের হাতাহাতি হয়। দিলীপ ঘোষের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ।

শনিবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের কালীবাড়ির কাছে এক কর্মীসভায় যাওয়ার আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন দলীয় কর্মীরা ।

বিবাদে বিজেপির দুই গোষ্ঠী

বিবাদে বিজেপির দুই গোষ্ঠী

রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা চলাকালীন বিবাদে জড়িয়ে পড়েন বিজেপির দুই গোষ্ঠীর সদস্যরা। চলে হাতাহাতি, মারধর। ঘটনায় বেজায় অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব।

শনিবার দুপুরে হিঙ্গলগঞ্জ কমিউনিটি হলে কর্মিসভার আয়োজন করেছিল উত্তর ২৪ পরগনা জেলা বিজেপি নেতৃত্ব। কর্মিসভায় হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

দিলীপ ঘোষের বক্তব্য চলাকালীন হাতাহাতি

দিলীপ ঘোষের বক্তব্য চলাকালীন হাতাহাতি

কর্মিসভায় যখন দলের রাজ্য সভাপতি বক্তব্য রাখছিলেন, তখন বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপির দুই গোষ্ঠীর সদস্যরা। মারধরও বাদ যায়নি। স্থানীয় নেতারা কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কেন ঘটল এমন ঘটনা

কেন ঘটল এমন ঘটনা

প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতিতে নাম জড়িয়েছে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিকাশ সিংয়ের। অভিযোগ, সরকারি প্রকল্পের বাড়ি পাইয়ে দেওয়ার নামে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন তিনি। কিন্তু, বাড়ি পাননি কেউ-ই। ঘটনায় বিজেপি সভাপতি বিকাশ সিংয়ের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কিন্তু, দলের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

সূত্রের খবর, দুর্নীতিতে অভিযুক্ত বিকাশ সিংয়ের বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষুদ্ধ বিজেপি কর্মীদের একাংশ। শনিবারের কর্মিসভায় এই নিয়েই বিকাশ সিংয়ের অনুগামীদের সঙ্গে অপর গোষ্ঠীর সদস্যদের হাতাহাতি হয়।
খোদ রাজ্য সভাপতির উপস্থিতিতে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে আসায় বেজায় অস্বস্তিতে পড়েছে বিজেপির উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব। যদিও এই ঘটনায় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+