তৃণমূলে বড় যোগদান! ভোটের মুখে চমক দিয়ে সক্রিয় রাজনীতিতে কি প্রাক্তন দুই আমলা

ভোট ঘোষণা হয়ে গিয়েছে। তবু দলবদলের চমকে খামিত নেই। প্রতিদিনই নিত্যনতুন চমক নিয়ে এ দল থেকে সে দল করছেন নেতা-নেত্রীরা। এবার রাজ্যের প্রাক্তন আমলারাও দলবদল করতে চলেছেন।

ভোট ঘোষণা হয়ে গিয়েছে। তবু দলবদলের চমকে খামিত নেই। প্রতিদিনই নিত্যনতুন চমক নিয়ে এ দল থেকে সে দল করছেন নেতা-নেত্রীরা। এবার রাজ্যের প্রাক্তন আমলারাও দলবদল করতে চলেছেন। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা এবং হিডকোর চেয়ারম্যান যোগ দিতে পারেন তৃণমূলে।

দুই প্রাক্তন আমলাকে সক্রিয় রাজনীতিতে!

দুই প্রাক্তন আমলাকে সক্রিয় রাজনীতিতে!

দীর্ঘ টালবাহানার পর পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তার রেশ কাটতে না কাটতেই তৃণমূল চমক দিতে চলেছে দুই প্রাক্তন আমলাকে সক্রিয় রাজনীতিতে যোগদান করিয়ে। একুশের বিধানসভা নির্বাচনের আগেই তাঁরা যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে।

প্রাক্তন মুখ্যসচিব মণীশ গুপ্তার পর এবার কারা

প্রাক্তন মুখ্যসচিব মণীশ গুপ্তার পর এবার কারা

আমলাদের তৃণমূলে যোগদান নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এর আগে ২০১১-র পরিবর্তন যুদ্ধে প্রাক্তন মুখ্যসচিব মণীশ গুপ্তা যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়েও দেন। এবার বিজেপির বিরুদ্ধে আরও দুই প্রাক্তন আমলা যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে।

তৃণমূল ভবনে গিয়ে যোগ দিতে পারেন দুই আমলা

তৃণমূল ভবনে গিয়ে যোগ দিতে পারেন দুই আমলা

রাজীব ছাড়াও আরও এক প্রাক্তন আমলা দেবাশিস সেন ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি বর্তমানে হিডকোর চেয়ারম্যান। তিনিও যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেস। স্বচ্ছভাবমূর্তির মানুষ হিসেবে তাঁর সুখ্যাতি রয়েছে। দেবাশিসবাবু বা রাজীববাবু উভয়েই তৃণমূল ভবনে গিয়ে যোগ দিতে পারেন।

তৃণমূল জানিয়েছে, বড় যোগদান হবে

তৃণমূল জানিয়েছে, বড় যোগদান হবে

তৃণমূলের এই মেগা যোগদান পর্বে উপস্থিত থাকতে পারেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং ব্রাত্য বসু। যদিও দুই প্রাক্তন আমলাই এই যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তবে তৃণমূল জানিয়েছে, বড় যোগদান হবে। থাকছে বড়সড় চমক। এদিন অবশ্য অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছেন তৃণমূলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+