হাতির আক্রমণে দুজন বনকর্মী আহত পুরুলিয়ায়

হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণে আহত হয়েছেন দুজন বন কর্মী সহ আটজন।

হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণে আহত হয়েছেন দুজন বন কর্মী সহ আটজন। আহতরা ভর্তি পুরুলিয়া জেলার দেবেন মাহাতো হাসপাতালে। এই ঘটনা ঘটেছে বাঘমুণ্ডির বুড়দা বিট এলাকায়।

হাতির আক্রমণে দুজন বনকর্মী আহত পুরুলিয়ায়

গত কয়েক দিন ধরে এই এলাকায় ঢুকে পড়ে পনেরো টি হাতির একটি দল। তারা ফসলের ক্ষতি করে। সোমবার রাতে এই হাতির দলটিকে খেদাতে যায় হুলা পার্টি। এই দলে হুলা পার্টির সঙ্গে ছিলেন বন বিভাগের কর্মীরাও।

এই বিটের আধিকারিক সাহেব মাহাতো জানিয়েছেন যে হাতির চোখে আলো ফেলতেই একটি হাতি পালটা আক্রমণ চালায়। হাতির এহেন আচরণে ও আক্রমণে হকচকিয়ে যায় হুলা পার্টির সদস্যরা।

পুরুলিয়া বন বিভাগের আধিকারিক রামপ্রসাদ বদনা জানিয়েছেন যে এই হাতির হামলায় আহত হয়েছেন আটজন। হাতির দলটিকে এই এলাকা থেকে সরাতে প্রযোজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে ঝাড়গ্রাম এলাকায় ঘুরে বেড়াচ্ছে প্রায় একশোটা হাতি। ঝাড়গ্রাম শহরের আশেপাশেই আছে ঘন জঙ্গলের মধ্যে। তার জন্য এই এলাকায় মানুষকে সাবধানে চলাফেরা করতে পরামর্শ দিয়েছেন এই এলাকার বন বিভাগের কর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+