সুন্দরবনে বাঘের হামলায় মৃত্যু দুই মৎস্যজীবীর
সুন্দরবনের জঙ্গলে বাঘের হামলায় ফের মৃত্যু হয়েছে দুই মৎস্যজীবীর। বৃহস্পতিবার কালিচর জঙ্গলে বাঘের হামলাতে মৃত্যু হয়েছে তাদের।
সুন্দরবনের জঙ্গলে বাঘের হামলায় ফের মৃত্যু হয়েছে দুই মৎস্যজীবীর। বৃহস্পতিবার কালিচর জঙ্গলে বাঘের হামলাতে মৃত্যু হয়েছে তাদের। এদের মধ্যে রাধা আউলিয়া নামের এক জনের দেহ উদ্ধার করা হয়েছে । তবে তার সঙ্গী শম্ভু মন্ডলের খোঁজ পাওয়া যায়নি। বাঘ তাকে টেনে নিয়ে চলে যায়। তার খোঁজ চালাচ্ছে বন বিভাগ লোকজন।

জানা গেছে যে গোসাবা এলাকার এই দুই মৎস্যজীবী আরও কয়েকজনের সঙ্গে, বন বিভাগের অনুমতি নিয়ে ওই জঙ্গলে কাঁকরা ধরতে গিয়েছিল। বৃহস্পতিবার তারা যখন কাঁকরা ধরতে ব্যস্ত ছিল সেই সময়ে বাঘ আক্রমণ করে রাধার ওপর। তাকে বাঘের হাত থেকে বাঁচতে বাঘের ওপর হামলা চালায় শম্ভু। তখন বাঘটি রাধাকে ছেড়ে শম্ভুকে আক্রমণ করে ও তাকে টেনে নিয়ে চলে যায়। অন্য মৎস্যজীবীদের চিৎকার শুনে সেখানে যায় টহলরত বন বিভাগের কর্মীরা। তারা গিয়ে রাধার দেহ উদ্ধার করে।
উল্লেখ্য গত সপ্তাহেও বাঘের হামলাতে মৃত্যু হয়েছে দুই মৎস্যজীবীর। গত বৃহস্পতিবার পিরখালি জঙ্গলে মৃত্যু হয়েছে কার্তিক মন্ডলের। তারপরের দিন, বাঘের হামলায় প্রাণ যায় পাথরপ্রতিমা এলাকার বাসুদেব ভুঁইঞার।












Click it and Unblock the Notifications