সালিশি সভায় দুই পরিবারের সংঘর্ষে গুরুতর জখম ২৫ জন, আশঙ্কাজনক ৪

জমি বিবাদের মীমাংসায় বসেছিল সালিশিসভা। আর সেই সালিশিসভাতেই দুই পরিবারের সংঘর্ষে গুরুতর জখম হলেন ২৫ জন।

জমি বিবাদের মীমাংসায় বসেছিল সালিশিসভা। আর সেই সালিশিসভাতেই দুই পরিবারের সংঘর্ষে গুরুতর জখম হলেন ২৫ জন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে।

২৫ জন আহতের মধ্যে ২০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মোট চারজনের অবস্থা আশঙ্কাজনক। এই সংঘর্ষের পর থেকেই এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে এই ঘটনায়।

সালিশি সভায় দুই পরিবারের সংঘর্ষে গুরুতর জখম ২৫ জন, আশঙ্কাজনক ৪

স্বরূপনগরের পাখিপাড়ার দুই প্রতিবেশী আবদুল হক ও রউফ গাজি। বাড়ির পার্শ্ববর্তী একটি জমিকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। প্রায়ই ঝামেলা লেগে থাকত দুই পরিবারের। গত বুধবার তা ফের প্রবল আকার নেয়। এরপরই সালিশির জন্য এলাকার বিশিষ্টজন ও রাজনৈতিক ব্যক্তিদের জানায় দুই পরিবার।

রবিবার সন্ধ্যায় এলাকায় বসেছিল সেই সালিশিসভা। সভা চলাকালীনই দুই পরিবার বচসায় জড়িয়ে পড়ে। তা থেকেই হাতাহাতি ও মারধর। লোহার রড ও লাঠি নিয়ে 'যুদ্ধ' বেধে যায়। সংঘর্ষে লিপ্ত হয়ে জখম হন দু'পক্ষের প্রায় ২৫ জন। তাদের স্থানীয় ডাকবাংলো হাসপাতাল, বসিরহাট ও বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বরূপনগর থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+