ED attacked in Sandeshkhali: এখনও খোঁজ নেই ইডির দুই আধিকারিকের! পদক্ষেপ নিয়ে আইনি পর্যালোচনা সংস্থার
ED attacked in Sandeshkhali: খোঁজ মিলছে না দুই ইডি আধিকারিকের। শুক্রবার সকালে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যান ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বেশ কয়েকজন আধিকারিক। আর সেখানে গিয়ে রক্তাক্ত হতে হয় ইডিকে (ED)। তৃণমূল নেতার অনুগামীদের হামলায় মাথা ফাটে এক আধিকারিকের।
কোনও রকমে প্রাণে (ED attacked in Sandeshkhali) বাঁচেন আরও বেশ কয়েকজন তদন্তকারী আধিকারিক। কিন্তু এখনও পর্যন্ত খোঁজ মিলছে না দুই অফিসারের। এমনটাই ইডি সূত্রে জানা গিয়েছে।

ঘটনার (ED attacked in Sandeshkhali) প্রায় কয়েক ঘন্টা কেটে গিয়েছে। ধীরে ধীরে বেশ কয়েকজন তদন্তকারী আধিকারিকরা কোনও রকমে সিজিও কমপ্লেক্সে ফিরে এসেছেন। কিন্ত্য এখনও পর্যন্ত ওই দুই অফিসারের খোঁজ মিলছে না।
আর তা নিয়েই ক্রমশ উদ্বেগ বাড়ছে। যদিও পুরো ঘটনার উপর ইডির তরফে কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে বাসন্তী হাইওয়ের কাছে বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে তাদের কাজে লাগানো হতে পারে বলেও ইডি সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে হামলায় (ED attacked in Sandeshkhali) তদন্তকারীদের একাধিক মোবাইল ছিনতাই করা হয়েছে। এমনকি তদন্তকারীদের সঙ্গে থাকা একটি ল্যাপটপেরও খোঁজ মিলছে না। ওই ল্যাপটপে রেশন দুর্নীতির একাধিক তথ্য রয়েছে বলে জানা গিয়েছে।
আর সেটির খোঁজ না মেলাইয় চিন্তায় আধিকারিকরা। পাশাপাশি সন্দেশখালির ঘটনার পরে কি পদক্ষেপ তা নিয়েও ইডির তরফে আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি আইনি পরামর্শ নিচ্ছেন আধিকারিকরা। খুব সম্ভবত এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করা হতে পারে বলেও খবর।
ইতিমধ্যে ঘটনার (ED attacked in Sandeshkhali) বিস্তারিত রিপোর্ট দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে পাঠানো হয়েছে। কীভাবে এই হামলা তাও জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে সক্রিয় হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বাংলায় জঙ্গলরাজ (ED attacked in Sandeshkhali) চলছে বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে রাজ্যকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন। আর তা নেওয়া না হলে সংবিধান মেনে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন রাজ্যপাল বোস। পাশাপাশি ইতিমধ্যে রাজভবনে রাজ্য পুলিশের ডিজি সহ আধিকারিকদের তলব করেছেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications