রাজ্য বলছে ৬৮, কেন্দ্র বলছে ১৩৩,করোনা ভাইরাসে মৃত্যু নিয়ে দুই তালিকায় সংঘাত চরমে

করোনা ভাইরাসে রাজ্যে ঠিক কত জনের মৃত্যু হয়েছে সেটা ঠিক করাই এখন মুশকিল। রাজ্য সরকার একরকম তথ্য দিচ্ছে আর কেন্দ্র অন্য রকম তথ্য দিচ্ছে।

করোনা ভাইরাসে রাজ্যে ঠিক কত জনের মৃত্যু হয়েছে সেটা ঠিক করাই এখন মুশকিল। রাজ্য সরকার একরকম তথ্য দিচ্ছে আর কেন্দ্র অন্য রকম তথ্য দিচ্ছে। দুই তথ্যে আকাশ পাতাল তফাৎ। রাজ্যের তথ্যে করোনা সংক্রমণে মৃত্যু ৬৮ আর কেন্দ্রের তথ্যে সেটা শতাধিক হয়ে গিয়েছে।

 রাজ্যে করোনা মৃত্যু

রাজ্যে করোনা মৃত্যু

রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৬৮ জনের। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনই তথ্য প্রকাশ করেছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। নতুন করে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসে সংক্রামিত ৯৪০ জন। ২৪ ঘণ্টায় সংক্রািমত হয়েছেন ৮৫ জন।

 কেন্দ্রের দাবি

কেন্দ্রের দাবি

করোনা মৃত্যু নিয়ে রাজ্যের এই পরিসংখ্যান মানতে নারাজ কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দেওয়া তালিকায় তাই পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে মৃত্যু ১৩৩ ছাড়িয়েছে। কেন্দ্রের ওয়েব সাইটে এই তথ্যই পাওয়া যাচ্ছে। সোমবারেই কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য ছাড়ার আগে মুখ্যসচিবকে কড়া চিঠি দিয়ে জানিয়েছিল পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে মৃত্যুর হার সর্বাধিক। তারপরেই কেন্দ্রের তালিকায় এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহা সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, রাজ্যে করোনা পজিটিভ হয়ে মারা গিয়েছেন মোট ১০৫ জন। কিন্তু তাঁদের মৃত্যুর কারণ করোনা ভাইরাস নয়। অতএব করোনা ভাইরাসে তাঁদের মৃত্যু হয়েছে এমন বলা যায় না।

করোনা মৃত্যু সুনিশ্চিতে অডিট কমিটি

করোনা মৃত্যু সুনিশ্চিতে অডিট কমিটি

করোনা ভাইরাসে কত জনের মৃত্যু হয়েছে তা ঠিক করতে রাজ্যে অডিট কমিটি গঠন করা হয়েছে। রাজ্যের প্রত্যেকটি হাসপাতালে করোনা সংক্রমণে মৃত্যুর পর এই কমিটি মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন। এঁরা গ্রিন সিগনাল দিলে তবেই করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে বলে ধরা হচ্ছে। এই অডিট কমিটির মাধ্যমে সরকার করোনা মৃত্যুর তথ্য গোপন করছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা। রাজ্যপাল জগদীপ ধনখড়ও এই নিয়ে সরব হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+