স্কুলের যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা! পাঁশকুড়ায় মৃত ২
পথ দুর্ঘটনায় মৃত্যু দাদু-নাতির। এদিন সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাঁশকুড়ার রাতুলিয়ায়। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। রাতুলিয়ায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা
পথ দুর্ঘটনায় মৃত্যু দাদু-নাতির। এদিন সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাঁশকুড়ার রাতুলিয়ায়। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। রাতুলিয়ায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। মৃত দাদুর নাম অঞ্জন পণ্ডিত(৫০) ও নাতি রিক পণ্ডিত (৭)।

সকাল সাড়ে ছটা নাগাদ সাত বছরের শিশু নাতিকে বাইকে চড়িয়ে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন দাদু। পাঁশকুড়ার রাতুলিয়া মোড়ে দ্রুতগতিতে যাওয়া একটি ডাব বোঝাই পিকআপ ভ্যানে ধাক্কা দেয় বাইকে। ঘটনাস্থলেই মারা যান দাদু ও নাতি।
ঘটনার পরেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। রাতুলিয়ায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। জাতীয় সড়কে খড়গপুরগামী গাড়ি আটকে পড়ে। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications