দুই জেলায় হাতির তাণ্ডবে দুজনের মৃত্যু

দুই জেলায় হাতির তাণ্ডবে দুজনের মৃত্যু

পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার দুই জায়গাতে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে দুজনের। একজনের মৃত্যু হয়েছে লালগড় এলাকার পডিহাতে। অন্য জনের মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকার বোরোজাম গ্রামে। অন্য দিকে মঙ্গলবার রাতে গড়বেতা এলাকার কুরচিবনী এলাকায় রেল লাইন পার হবার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক হস্তি শাসকের।

দুই জেলায় হাতির তাণ্ডবে দুজনের মৃত্যু

বন বিভাগের সূত্রে জানা গিয়েছ যে গড়বেতা এলাকায় ঘুরে বেড়াচ্ছে প্রায় চল্লিশটি হাতি। মঙ্গলবার রাতে এই হাতি গুলি অন্য দিকে যাওয়ার সময় রেল লাইন পার হচ্ছিল। সেই সময়ে একটি মালগাড়ি ধাক্কা মারে একটি বাচ্চা হাতিকে। রাতেই মৃত্যু হয়েছে ওই হস্তি শাবকের।

অন্য দিকে ঝাড়গ্রাম জেলার লালগড় এলাকার পডিহা ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছে প্রায় ত্রিশটি হাতি। পডিহা গ্রামের বাসিন্দা বঙ্কিম হাঁসদা জঙ্গলের ধারে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে গিয়েছিলেন। সেই সময়ে হাতি তাকে আক্রমণ করে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার।

অন্য দিকে বোরোজাম ও আশেপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছে হাতির দল। তারা ফসলের ও আলু চাষের ক্ষতি করছে। এলাকার বাসিন্দা অজিত নায়েকের জমিতেও আলু চাষের ক্ষতি করছে হাতি। এই জমিতে গিয়েছিলেন তিনি। সেই সময়ে হাতি তাকে আক্রমণ করে। পরে মৃত্যু হয়েছে তার।

মেদিনীপুরের বিভাগীয় বন আধিকারিক সন্দীপ বেরওয়াল বলেন যে তারা হাতি নিয়ে মানুষকে সচেতন করছেন। হাতি এলাকায় থাকলে কি করবে ও কি করবে না তা বলা হয়েছে। মানুষকেও সচেতন হতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+