পুবালি হাওয়ায় কমেছিল তাপমাত্রা, ফের ৪০ ছুঁতে চলা বাংলায় কি স্বস্তি দেবে জোড়া ঘূর্ণাবর্ত

বৈশাখের তীব্র দাবদাহের মধ্যে রাজ্যে করোনা পরিস্থিতি ভয়ানক। গরমের হাঁসফাঁস অবস্থার মধ্যেও তাই এসি চালাতে মনে ভয়। পাছে ঠান্ডা লেগে বাড়াবাড়ি হয়। আর করোনা অ্যাটাক করে। তাই ভ্যাপসা গরমে ঘামে ভিজে একাকার-কাণ্ড।

বৈশাখের তীব্র দাবদাহের মধ্যে রাজ্যে করোনা পরিস্থিতি ভয়ানক। গরমের হাঁসফাঁস অবস্থার মধ্যেও তাই এসি চালাতে মনে ভয়। পাছে ঠান্ডা লেগে বাড়াবাড়ি হয়। আর করোনা অ্যাটাক করে। তাই ভ্যাপসা গরমে ঘামে ভিজে একাকার-কাণ্ড। তবে সেই পরিস্থিতি থেকে সাময়িক মুক্তি মিলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

গরম থেকে মুক্তি মিলবে, অপেক্ষা দিনভর

গরম থেকে মুক্তি মিলবে, অপেক্ষা দিনভর

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারও শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবারই পূর্বাভাস দিয়েছিল, বৃষ্টি হতে পারে। মিলতে পারে স্বস্তি। এখন সেই স্বস্তির পানেই তাকিয়ে বাংলা। ক্ষণিকের জন্য হলেও যে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে, তারই অপেক্ষা দিনভর।

পুবালি বায়ুতে তাপমাত্রার বড় পরিবর্তন

পুবালি বায়ুতে তাপমাত্রার বড় পরিবর্তন

আবহবিদরা জানিয়েছেন, পুবালি বায়ু সক্রিয় হওয়ার কারণে তাপমাত্রার বড় পরিবর্তন আসবে। পারদ অনেকটাই নিম্নমুখী হবে। সেটাই সত্যি হয়েছে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তা আবার দুদিন বাড়তে বাড়তে ৪০ ছুঁই ছুঁই হয়ে গিয়েছে।

কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

আবহাওয়ার দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯১ শতাংশ। সর্বনিম্ন ২৭ শতাংশ।

জোড়়া ঘূর্ণাবর্তে কি নামবে বৃষ্টি, উঠবে ঝড়?

জোড়়া ঘূর্ণাবর্তে কি নামবে বৃষ্টি, উঠবে ঝড়?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ওড়িশায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে মঙ্গলবার-বুধবার নাগাদ কালবৈশাখী হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+