West Bengal Weather: দুটি ঘূর্ণাবর্তে মাঝ সপ্তাহে আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: শ্রাবণ মাস শেষ হতে চলল। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েই গেল। এদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা নেই। বরং দক্ষিণবঙ্গের জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি অপেক্ষা করছে।

সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার -এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। বাকি ছয় জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

সোমবার সকালে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, দক্ষিণবঙ্গে এদিন কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সবকটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া

সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। রবিবার যা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৮১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.০ মিলি।

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা এখন মালদহের ওপরে অবস্থান করছে। অন্যদিকে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থা করছে। অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+