জোড়া ঘূর্ণাবর্তে ফের মেঘলা দক্ষিণবঙ্গ! হালকা বৃষ্টি চলতে পারে আরও কিছুদিন!

প্রায় অক্টোবরের মাঝামাঝি চলে এল অথচ এখনো বৃষ্টির ,আশঙ্কা দক্ষিণবঙ্গে। আকাশে ঘন মেঘ, কখনও রোদ তো কখনও হালকা ঝিরঝিরে বৃষ্টি এমন আবহেই কাটছে কলকাতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে আকাশ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছে না বৃষ্টি। থেকে যাচ্ছে হালকা বৃষ্টির আশঙ্কাও।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। যদিও শুক্রবার ও শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ার পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনিপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে রোজই ভিজছে শহর ও শহরতলি। বৃহস্পতিবারও সকাল থেকে সারা দিন ছিল মেঘলা আকাশ, মাঝেমধ্যে বৃষ্টির দেখা মিলেছে। যদিও সন্ধ্যার পর কিছুটা উন্নতি হয়েছে আবহাওয়ার।

হাওয়া অফিসের বিশ্লেষণ অনুযায়ী, দক্ষিণ বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি, ওড়িশার উত্তর অংশের উপরেও আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ ওড়িশা হয়ে বয়ে যাওয়া একটি অক্ষরেখা। এই তিনটি আবহাওয়াজনিত কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টি থামছে না।

তবে স্বস্তির খবর, শনিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। পরের সপ্তাহের শেষের দিকে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই দুর্যোগ কেটে গিয়েছে। সেখানে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে কেবলমাত্র বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

এদিকে, ক্রমাগত বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা নেমে এসেছে অনেকটা। বাতাসে আর্দ্রতা এখনো ৯০ শতাংশের কাছাকাছি থাকলেও তাপমাত্রা তুলনামূলকভাবে স্বস্তি দায়ক। কলকাতায় গরম কম, তবে ভ্যাপসা ভাব কাটতে এখনও সময় লাগবে।

সব মিলিয়ে মোটের উপর জোড়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে ফের মেঘলা আবহাওয়া, হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বর্তমানে আশার আলো সপ্তাহের শেষে মিলতে পারে রোদের দেখা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+