বীরভূমে দশ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এলাকায় দশ লক্ষ টাকা ছিনতাই করার ঘটনায় বীরভূম জেলার মহম্মদবাজার থানা এলাকা থেকে দুজনকে গ্রেফতার করেছে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ। জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন যে সেখ আমিনুর ও সেখ আব্বাস নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা গত ১৮ তারিখে এক ব্যক্তির কাছে থেকে দশ লক্ষ টাকা ছিনতাই করে। এই দুজনের কাছে থেকে ৯ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

খড়গপুরে, ছ নম্বর জাতীয় সড়কে র পাশে একটি মেটালিক্স কারখানায় স্টোন চিপস্ সরবরাহ করেন এক ব্যক্তি। তার সংস্থার কর্মী আমিনুল ওডিশা রোড হয়ে মোটর সাইকেলে করে দশ লক্ষ টাকা নিয়ে আসছিল। সেই সময়ে তার কাছে থেকে এই টাকা ছিনতাই করা হয় বলে অভিযোগ করে থানায় একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ তদন্ত শুরু করে আমিনুলের কথাতে কিছু অসঙ্গতি পেয়ে তাকে জেরা করে। তখন আব্বাসের নাম উঠে আসে। পুলিশ জানতে পারে যে আব্বাস আমিনুলের বন্ধু। মহম্মদবাজার এলাকায় বসে এই টাকা চুরি করার পরিকল্পনা করা হয়েছিল। পুলিশ জানায় যে এই দুজনকে জেরা কর হচ্ছে ও তাদের সাথে আর কেউ জড়িত ছিলেন কি না তা জানার চেষ্টা করছে পুলিশ।












Click it and Unblock the Notifications