সুপ্রিম নির্দেশে সরছে কেবল দুটি, নিয়োগ দুর্নীতির বাকি মামলা শুনবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ই

নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা নয়! শুধুমাত্র ২টি মামলা থেকে সরলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরানো হয়েছে। সুপ্রিম কোর্টের মৌখিক নির্দেশ সামনে আসার পরেই এই খবর ছড়িয়ে পড়ে।

যদিও আইনজীবী বিকাশ ভট্টাচার্য বারবার জানাচ্ছিলেন যে সমস্ত মামলা নয়, একটি মামলা থেকে সরানোর বিষয়ে তিনি জানতে পেরেছেন। এরপর থেকেই ধোঁয়াশা তৈরি হয়। এমনকি ধোঁয়াশার মধ্যে পড়ে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও।

নিয়োগ দুর্নীতি মামলা শুনবেন বিচারপতি গাঙ্গুলীই!

আজ শুক্রবার কোনও প্রাথমিকের মামলা শোনেনি তিনি। উল্টে সুপ্রিম কোর্টের নির্দেশ দেখতে চান বিচারপতি। সন্ধ্যায় সেই সুপ্রিম রায় এল। যা দেখে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অসংখ্য যোগ্য প্রার্থী।

কিন্তু কি লেখা রয়েছে সুপ্রিম নির্দেশে?

সুপ্রিম নির্দেশে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়ে জানিয়েছেন যে, কুন্তল ঘোষর চিঠি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মামলা সেটি অন্য বেঞ্চকে শোনার জন্যে নিয়োগ করবে। অর্থাৎ কুন্তল ঘোষের মামলা শুনতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তবে এই মামলা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কোন বেঞ্চে পাঠাবেন সেদিকেই নজর সবার। অন্যদিকে সৌমেন নন্দীর করা আরও একটি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

বলে রাখা প্রয়োজন, সৌমেন নন্দীর মামলাতেই প্রথম প্রাথমিক সংক্রান্ত মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই মামলাও এবার কোনও বেঞ্চে যাবে সেটি নির্ভর করছে ভারতপ্রাপ্ত প্রধান বিচারপতির উপরেই। তবে প্রধান বিচারপতি মনে করলে এই সংক্রান্ত অন্যান্য আবেদনের শুনানিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাস থেকে সরিয়ে দিতে পারে।

two cases to be removed from justice Abhijit Gangulys bench

যদিও এই মুহূর্তে বাকি সমস্ত মামলাতে যেমন ভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় মনিটারিং করছিলেন সেভাবেই করতে পারবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে ইন্টারভিউয়ের ট্রান্সক্রিপশন (অনুবাদ) কপি চেয়ে পাঠন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Recommended Video

'সুপ্রিম' নির্দেশের পর কী প্রতিক্রিয়া শাসক-বিরোধী শীর্ষ নের্তৃত্বের ? | Oneindia Bengali

একই সঙ্গে রেজিস্ট্রার জেনারেলের রিপোর্টের কপিও জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাত ১২ টার মধ্যেই পেশ করার নির্দেশ দেন। স্বচ্ছতার কারণেই ইন্টারভিউয়ের ট্রান্সক্রিপশন (অনুবাদ) কপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চেয়ে পাঠান। এই রায়ের পরেই সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে সুপ্রিম কোর্ট এই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+