কোচবিহারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ
সাত সকালে কেঁপে উঠলো ভয়ঙ্কর আওয়াজ। এরপরই হইচই শুরু হয়ে যায় বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকে। কয়েক মহুর্তে ঘটনা স্থলে সাধারণ মানুষের ভিড় জমে যায়।
সাত সকালে কেঁপে উঠলো ভয়ঙ্কর আওয়াজ। এরপরই হইচই শুরু হয়ে যায় বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকে। কয়েক মহুর্তে ঘটনা স্থলে সাধারণ মানুষের ভিড় জমে যায়।

ঘটনাটি ঘটে কোচবিহার ২ নং ব্লকের খাগড়াবাড়ি অঞ্চলের তালতলা এলাকায় স্টেট ব্যাংক সংলগ্ন। এই রাস্তার উপর দিয়ে দুটি বেসরকারি বাস যাচ্ছিল। এরপরেই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়ি মধ্যে একটি গাড়ি পিকনিকে যাচ্ছিলো আর অন্য একটি বাস কোচবিহার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। হঠাৎই সেই সময় দূরঘটনাটি ঘটে ঘটনার সময় বাসের মধ্যে থাকা বেশ কিছু প্যাসেঞ্জার ছিল তাদের মধ্যে অনেকেই আহত হয়েছে।
এই ঘটনার হওয়ার পর সাথে সাথে ছুটে আসে এলাকার বাসিন্দারা তারপর বাসের যাত্রীদের ও পিকনিক যাত্রীদের বাস থেকে নামিয়ে আনে। খবর পাওয়ার পর ঘটনা স্থলে ছুটে আসে দমকল ও পুলিশ কর্মীরা।

Click it and Unblock the Notifications