মায়াপুর বেড়াতে গিয়ে ভাগীরথীর জলে তলিয়ে গেল দুই কিশোর
মায়াপুর বেড়াতে গিয়ে ভাগীরথীর জলে তলিয়ে গেল দুই কিশোর
মায়াপুর বেড়াতে এসে ভাগীরথী নদীতে তলিয়ে গিয়েছে দুই কিশোর। যারা তলিয়ে যায় তারা সম্পর্কে ভাই। বৃহস্পতিবার বিকালে তলিয়ে যায় তারা। নবদ্বীপ থানার পুলিশ জানায়, নিখোঁজ বিপিন ভগত (১৬) ও সোনু ভগত (১৩) এর খোঁজ চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে যে তাদের বাড়ি পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার ফুলবাড়ি। বৃহস্পতিবার সকালে তারা নবদ্বীপ মায়াপুর ঘুরতে আসেন। দুপুরের পর তারা বেড়াতে যান। গঙ্গা স্নান করতে যান হুলোর ঘাটে। এখন লাগাতার বৃষ্টি হচ্ছে। ফলে পিচ্ছিল ছিল নদীর ঘাট।
ওই ঘাটেই তলিয়ে যায় এই দুই কিশোর। বেশ কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজ শুরু করে তাদের বাড়ির লোকজন। খবর দেওয়া হয় থানায়। পুলিশ জানিয়েছে, দুইজনের খোঁজ চলছে।












Click it and Unblock the Notifications