উত্তরবঙ্গের জঙ্গলে দেখা মিলল জোড়া ব্ল্যাক প্যান্থারের

উত্তরবঙ্গের জঙ্গলে দেখা মিলল জোড়া ব্ল্যাক প্যান্থারের

আবারও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ব্ল্যাক প্যান্থারের দেখা মিলল। এবার একেবারে জোড়া ব্ল্যাক প্যান্থার এক সঙ্গে দেখতে পেলেন পর্যটকরা। তাই দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠে মানুষজন। বনদফতরের গাইড লেখু মাহাতো বলেন ১২ জানুয়ারি জয়ন্তীর মহাকাল এলাকায় জোড়া ব্ল্যাক প্যান্থার দেখতে পাওয়া গিয়েছিল। কিছু পর্যটকরা এই ব্ল্যাক প্যান্থার দেখতে পেয়েছে বলে জানান।

উত্তরবঙ্গের জঙ্গলে দেখা মিলল জোড়া ব্ল্যাক প্যান্থারের

ফরেস্টের গাইড জোড়া ব্ল্যাক প্যান্থারের সেই ছবি মোবাইলে বন্দী করেছেন বলে খবর। জয়ন্তী পাহাড় থেকে ওই বন্যপ্রাণীদুটি নিচে নেমে আসছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকারিকদের মধ্যে শোরগোল পড়ে যায়।

যদিও বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে এর আগেও একাধিকবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ব্ল্যাক প্যান্থার দেখা গিয়েছিল। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত বলেন, বক্সাতে ব্ল্যাক প্যান্থার নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার এই বনাঞ্চলে ব্ল্যাক প্যান্থার দেখা মিলেছে। সম্প্রতি দুটো ব্ল্যাক প্যান্থার একসঙ্গে দেখা যাবে এটা কেউই ভাবতে পারিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+