রাস্তা তৈরিতে বিরোধ, মহিলা বিজেপি কর্মীকে টেনে হিঁচড়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে রাস্তা তৈরি নিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সঙ্গে বিজেপি কর্মীর পরিবারের বিবাদের জের। দুই মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ।
দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে রাস্তা তৈরি নিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সঙ্গে বিজেপি কর্মীর পরিবারের বিবাদের জের। দুই মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। পঞ্চায়েতের উপপ্রধান-সহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জেলা তৃণমূলের সভানেত্রী অর্পিতা ঘোষের দাবি এই ঘটনায় দলের কেউ জড়িত নয়।

ব্যক্তি মালিকানায় থাকা জমির ওপর দিয়ে রাস্তা করার চেষ্টা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে গঙ্গারামপুরের নন্দনপুর এলাকায় রাস্তা তৈরি করছিল তৃণমূলের পঞ্চায়েত। দুই মহিলা অভিযএাগ করেন ব্যক্তি মালিকানায় থাকা জমির ওপর দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে।

দুই মহিলার ওপর অত্যাচারের অভিযোগ
রাস্তা তৈরিতে বাধা দিতে গেলে দুই মহিলার ওপর হামলা করা হয় বলে অভিযোগ। দুই মহিলাকে দড়ি দিয়ে বেঁধে রাস্তার ওপর থেকে সরিয়ে দেওয়া হয়। এঁদের একজনকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ
যে দুই মহিলাকে মারধর করা হয় তাঁদের একজন সক্রিয় বিজেপি কর্মী। অপরজন তাঁর বোন। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিয়োগ বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল। বিজেপির দাবি ঘটনায় সরাসরি যুক্ত তৃণমূলের উপপ্রধান অমল সরকার।

অভিযোগ অস্বীকার তৃণমূলের
জেলা তৃণমূল সভানেত্রী অর্পিতা ঘোাষের দাবি, এই ঘটনায় দলের কেউ যুক্ত নয়। অভিযুক্ত অমল সরকারের কোনও বক্তব্য পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications