ইস্তফা নিয়ে দুই বিজেপি বিধায়কের ইচ্ছাতেই শিলমোহর কেন্দ্রীয় নেতৃত্বের, বিধানসভায় সংখ্যা কমল গেরুয়া শিবিরের
ইস্তফা নিয়ে দুই বিজেপি বিধায়কের ইচ্ছাতেই শিলমোহর কেন্দ্রীয় নেতৃত্বের, বিধানসভায় সংখ্যা কমল গেরুয়া শিবিরের
শেষ পর্যন্ত নবনির্বাচিত দুই বিধায়কের ইচ্ছাতেই শিলমোহর বিজেপির (bjp) কেন্দ্রীয় নেতৃত্বের। এদিন বিধানসভায় গিয়ে ইস্তফা দিতে চলেছেন নিশীথ প্রামাণিক (nishith pramanik) এবং জগন্নাথ সরকার (jagannath sarkar)। মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূল মুখপাত্র ডেরেক ও'ব্র্যায়েন।

নেতাদের ইচ্ছায় শিলমোহর
লোকসভার সদস্য থাকলেও, বিধানসভায় প্রার্থী করা হয়েছিল নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকারকে। তাঁরা জয়ীও হয়েছিলেন। কিন্তু দল ক্ষমতায় আসেনি। সেই পরিস্থিতি তাঁরা বিধায়ক পদেই ইস্তফা দিতে চেয়েছিলেন। তাঁদের সেই ইচ্ছায় শিলমোহর দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য নেতৃত্বও এই একই ইচ্ছা প্রকাশ করেছিল বলে জানা গিয়েছে।

দুই আসনে জিতে আসা চ্যালেঞ্জের
এদিন দুই বিধায়ক ইস্তফা দিলে, ছয়মাসের মধ্যে ওই দুই আসনে নির্বাচন করতে হবে। কিন্তু দেখা গিয়েছে সরকারে যে দল থাকে, তারাই উপনির্বাচনে জয়ী হয়। সেক্ষেত্রে এই দুই আসনে জয়ী হয়ে আসা বিজেপির কাছে চ্যালেঞ্জের বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। উল্লেখ করা প্রয়োজন দিনহাটা থেকে নিশীথ প্রামাণিক ৫৯ ভোটে এবং শান্তিপুর থেকে জগন্নাথ সরকার ১৫৮৭৮ ভোটে জয়ী হয়েছিলেন। অন্যদিকে কোচবিহারের ৯ টি আসনের মধ্যে বিজেপি ৭ টিতে এবং নদিয়ার ১৭ টি আসনের মধ্যে বিজেপি ৯ টি জয়ী হয়েছিল।

শক্তি কমতে পারে গেরুয়া শিবিরের
রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে অনেকেই বলছেন, ভবিষ্যতে এই দুই আসন ধরে রাখা নিয়ে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে গেরুয়া শিবির। বর্তমানে বিজেপির আসন সংখ্যা ৭৭। আপাতত সেই সংখ্যাটা কমে ৭৫ হচ্ছে। কিন্তু পরে ৭৭-এ ফিরবে কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যায়।

ডেরেকের নিশানা
নির্বাচনে জিতেই বিধায়ক পদে ইস্তফা। যা নিয়ে বিজেপিকে নিশানা করেছিলেন ডেরেক ও'ব্রায়েন। টুইটে তিনি বলেছিলেন, চার সাংসদ, এক কেন্দ্রীয় মন্ত্রী এবং এক রাজ্যসভার সাংসদকে ভোটের ময়দানে নামিয়েছিল বিজেপি। কিন্তু তাঁদের মধ্যে এই দুজনই জয়ী হয়েছিলেন। কিন্তু তাঁরাও এবার ইস্তফা দিলেন। প্রচারে বিজেপি বলেছিল, তারা বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। যা নিয়ে কটাক্ষ করতে গিয়ে ডেরেক বলেছিলেন, মুখে ডিম মেখে তারা বিশ্বরেকর্ড করেছে।












Click it and Unblock the Notifications