আফগানিস্তানে আটকে রয়েছেন দুই বাঙালি, জেলাশাসক আশ্বস্ত করলেন উদ্বিগ্ন পরিজনদের

আফগানিস্তানে আটকে রয়েছেন দুই বাঙালি, জেলাশাসক আশ্বস্ত করলেন উদ্বিগ্ন পরিজনদের

আফগানিস্তানে কোনও বাঙালি আটকে পড়েছেন কি না তার খোঁজখবর নিতে নবান্নের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল। শেষপর্যন্ত আফগানিস্তানে আটকে পড়া দুই বাঙালির সন্ধান মিলল। কার্শিয়াংয়ের দুই বাসিন্দাকে নিয়ে উদ্বিগ্ন পরিবার-পরিজন। জেলা প্রশাসন শেখর গুরুং ও সুনীল সুব্বা নামে দুজনের খোঁজ পেয়েছে জেলা প্রসাসন।

আফগানিস্তানে আটকে রয়েছেন দুই বাঙালি, জেলাশাসক আশ্বস্ত করলেন উদ্বিগ্ন পরিজনদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর জেলা প্রশাসন পরিবারের সঙ্গে যোগাযোগের সমস্তরকম চেষ্টা চালাচ্ছে। জানা গিয়েছে, গত জুলাই মাসে আফগানিস্তানে গিয়েছিলেন কার্শিয়াংয়ের বাসিন্দা শেখর গুরুং। কাবুলে গিয়ে তিনি বছরখানেক ধরে নিরাপত্তারক্ষীর কাজে নিযুক্ত ছিলেন। পরিবারের সঙ্গে একমাত্র ইন্টারনেটে যোগাযোগ হত।

কিন্তু গত কয়েকদিন ধরে শেখরের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের লোকেরা। এরই মধ্যে আফগানিস্তানে তালিবানি শাসন কায়েম হয়েছে। তাতেই উদ্বেগ বেড়েছে পরিবারের। ঘুম উড়েছে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে। শেখরের পাশাপাশি সুনীলের পরিবারেও একই ছবি। তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে হতাশায় দিন কাটছে পরিবার পরিজনদের।

সুনীল কাবুলে কর্মরত ছিলেন। সুনীলের পরিবারে আতঙ্ক, যেখানে সাধারণ নাগরিকদের নিরাপত্তার বালাই নেই, সেখানে বাইরে থেকে কাজ করতে যাওয়া শ্রমিকদের কী অবস্থা হবে। সেই অনুমান করেই শিউড়ে উঠছে সবাই। কার্শিয়াংয়ের জেলাশাসক এস পুণ্যবালাম জানিয়েছেন, এসব পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের নিরাপদে ফেরানোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মঙ্গলবারই নবান্নের তরফে আফগানিস্তানে কোনও বাঙালি আটকে রয়েছে কি না তার খোঁজ নিতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়। আফগানিস্তানের কোন প্রদেশে কোথায় কীভাবে আটকে আছে বাংলার মানুষ, সে ব্যাপারে কোনও তথ্য ছিল না নবান্নের কাছে। তাই অবিলম্বে আফগনিস্তানের কোনও প্রদেশে কেউ আটকে রয়েছে কি না খোঁজ নিতে জেলাশাসকদের নির্দেশ দেয় নবান্ন।

নবান্নের তরফে জানানো হয়েছিল, কেউ যদি আফগানিস্তানে আটকে পড়ে, তবে তাদের নাম, ফোন নম্বর, কারেন্ট লোকেশন জানাতে হবে। সেই মতো তাদের উদ্ধারের চেষ্টা করা হবে। সরকারের তরফে সমস্তরকম ব্যবস্থা করা হবে আটকে পড়া মানুষজনকে ফেরানোর জন্য, এ ব্যাপারে আশ্বস্ত করে নবান্ন।

উল্লেখ্য, তালিবান আতঙ্কে আফগানিস্তান থেকে দেশে ফেরার চেষ্টা করছেন ভারতীয়রা। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান পাঠিয়েছিল। তাতে আফগানিস্তানে আটকে পড়াদের উদ্ধার করে আনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আফগানিস্তান সেল চালু করা হয়েছে। আফগানিস্তানের যে কোনও প্রদেশে থেকে যদি ভারতীয়রা দেশে ফেরার চেষ্টা করেন, তবে ওই স্পেশাল সেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+