হাইকোর্টে আগাম জামিন বনগাঁ পুরসভার দুই বিজেপি কাউন্সিলরের
কলকাতা হাইকোর্টে আগাম জামিন পেলেন বনগাঁ পুরসভার দুই বিজেপি কাউন্সিলর হিমাদ্রি মন্ডল ও কার্তিক মন্ডল।
কলকাতা হাইকোর্টে আগাম জামিন পেলেন বনগাঁ পুরসভার দুই বিজেপি কাউন্সিলর হিমাদ্রি মন্ডল ও কার্তিক মন্ডল।
ব্যক্তিগত ২০ হাজার টাকার বন্ডে মঞ্জুর করা হল আগাম জামিন। একদিন অন্তর অন্তর তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে দুই বিজেপি নেতাকে।

এদিন তাদের আবেদন মঞ্জুর করে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি মনোজিৎ মন্ডলের ডিভিশন বেঞ্চ।
ওই পুরসভার কাউন্সিলর শম্পা মোহন্তকে অপহরণ করা এবং অর্থের বিনিময়ে তাকে মুক্ত করার অভিযোগ ছিল এই দুই বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে।
গত ১৬ জুলাই এদের গ্রেফতারির ওপর এক সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল আদালত। এই নিয়ে আদালতের পর্যবেক্ষণ, এই কাউন্সিলরদের বিরুদ্ধে আগে কোনও অভিযোগ নেই। তাই মামলার গুরুত্ব খতিয়ে দেখে আবেদন মঞ্জুর না করলে ন্যায়বিচার হবে না। তাই আবেদন মঞ্জুর করা হল।












Click it and Unblock the Notifications