আসানসোলের পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার ২

আসানসোলের পুলিশ আধিকারিকের ওপর গুলি চালানোর ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আসানসোলের পুলিশ আধিকারিকের ওপর গুলি চালানোর ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের হাওড়ার জগাছা এলাকায় গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় যে ধৃত সোনু সিং ও বীরেন্দর সিং ওরফে মুন্না। তাদের কাছে থেকে একটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে।

আসানসোলের পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার ২

এই দুই জনের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তারা এলাকায় দুষ্কৃতী হিসাবে পরিচিত। তাদের আরেক সঙ্গী, ভিকি সিং পালিয়ে যায়। পুলিশ জানায় যে জগাছা এলাকায় তাদের ধরার সময় ফের গুলি চালানোর চেষ্টা করে সোনু। কিন্তু তার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে। মঙ্গলবার এই দুই জনকে আসানসোল পাঠাচ্ছে জগাছা থানার পুলিশ।

সোমবার সকালে আসানসোল স্টেশনের কাছে একটি অটোতে থাকা তিন দুষ্কৃতীকে ধরার চেষ্টা করে আসানসোল দক্ষিণ থানার এসআই সন্দীপ পাল। সেই সময়ে তার ওপর গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

সন্দীপ পালকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই দুষ্কৃতীদের খোঁজ করতে অন্যান্য থানায় খবর পাঠিয়ে দেয় আসানসোল পুলিশ কমিশনারেট। সোমবার রাতে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে জগাছা এলাকায়। আর ভিকির খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+