কয়েক কোটি টাকার মাদক সহ গ্রেফতার ২
কয়েক কোটি টাকার মাদক সহ গ্রেফতার ২
কয়েক কোটি টাকার মাদক সহ দুজন মাদক পাচারকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

গোয়েন্দা সূত্রের খবর, সোমবার রাত একটা নাগাদ টালা থানার পাইকপাড়া এলাকা থেকে প্রায় ৫৫ কেজি হেরোইন উদ্ধার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। আন্তর্জাতিক বাজারে এই বিপুল পরিমাণ হেরোইনের দাম প্রায় ৭৫ থেকে ১০৫ কোটি টাকা। জুবের নামে ড্রাগ পাচার চক্রের অন্যতম মাস্টর মাইন্ডকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ এসটিএফ এর গোয়েন্দারা।
পুলিশ জানিয়েছে, ধৃত জুবের উত্তরপ্রদেশের বাহরাইচের বাসিন্দা। জুবের সাথে তার সহযোগী মৌলনা ফায়াজউদ্দিনকেও গ্রেফতার করা হয়েছে। যে মণিপুরের বাসিন্দা। তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন, পাচার হওয়া মাদক মণিপুর এবং উত্তরপ্রদেশ হয়ে চলে যেত পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে। আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে ধৃত জুবের ও মৌলানা ফায়াজউদ্দিন জড়িত কি না তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা।












Click it and Unblock the Notifications