অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা, মুিচপাড়ায় গ্রেফতার ২

অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা, মুিচপাড়ায় গ্রেফতার ২

অবৈধভাবে গ্যাসের সিলিন্ডারের ব্যবসা করার অভিযোগে মুচিপাড়া থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ধৃত দুই ব্যক্তি মোহাম্মদ আলী মোল্লা এবং অস্মিত আলী আইওসিএল ডিস্ট্রিবিউটর ডেলিভারি ম্যান বলে জানা গেছে।

অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা, মুিচপাড়ায় গ্রেফতার ২

পুলিশ জানিয়েছে, মুচিপাড়া থানা এলাকার রামকানাই অধিকারী লেনের একটি পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে এদিন ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭ ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার যার মধ্যে পাঁচটি ভর্তি সিলিন্ডারের এবং বারোটি খালি সিলিন্ডার বলে জানা গিয়েছে।

এছাড়াও ওই পরিত্যক্ত জমি থেকে উদ্ধার হয়েছে একটি রিফিলিং পাইপ। ১৪.৫ কেজি ওজনের ১২ টি সিলিন্ডার ও রিফিলিং পাইপ এর বাজার মূল্য আনুমানিক ৭০০০০ টাকা। এই রিফিলিং পাইপের সাহায্যে এলপিজির ভর্তি সিলিন্ডার থেকে ফাঁকা ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ভর্তি করে দীর্ঘদিন ধরেই দুই ব্যক্তি বেআইনি কারবার চালাছিল বলে পুলিশ জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+