সিঙ্গুর নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, আবেগে ভাসল টুইটার

কলকাতা, ৩১ আগস্ট : ১০ বছরের লড়াই স্বার্থক হল। ২০০৬ সালে সিঙ্গুরে বাম সরকার যে অবৈধভাবে কৃষকদের থেকে জমি অধিগ্রহণ করেছিল তা স্পষ্ট জানিয় দিল সুপ্রিম কোর্ট। আর তাতেই খুশির হাওয়া সিঙ্গুরে।[সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ, ১২ সপ্তাহে ফেরত দিতে হবে জমি, জানাল সুপ্রিম কোর্ট ]

বলার অপেক্ষা রাখে না সুপ্রিম কোর্টের সিঙ্গুর নিয়ে এই রায় বামেদের কাছে বড়সড় ধাক্কা। অন্যদিকে চওড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।

উল্লেখ্য, সিঙ্গুরের ১০০০ একরের জমি কারখানা তৈরির জন্য টাটা গোষ্ঠীকে দিয়েছিল তৎকালীন বাম সরকার। বিরোধী আসনে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় তখন অনিচ্ছুক চাষিদের পাশে আন্দোলন চালিয়েছিলেন। [সিঙ্গুরের রায়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন]

সিঙ্গুর নিয় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টে আবেগে ভাসল টুইটার

এরপর ২০১১ সালে ক্ষমতায় আসার পর ২০১২ সালে ২০১২ সালে সিঙ্গুরের টাটাদের জমি ফিরিয়ে দিতে নতুন আইন করে। টাটারা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে এই আইনকে চ্যালেঞ্জ করে। সেখানে হারের পর তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে যায়। ডিভিশন বেঞ্চ টাটাদের পক্ষে রায় দেয় এবং জানিয়ে দেয় রাজ্য সরকারের তৈরি করা আইন অবৈধ ও অসাংবিধানিক। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে লিভ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। সেই মামলারই এদিন রায় দিল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম এই কোর্টের রায়ে সিঙ্গুরের পাশাপাশি আবেগে ভাসল টুইটার। একাধিক মানুষ সুপ্রিম কোর্টের এই রায়কে ঐতিহাসিক অ্যাখ্যা দিয়েছেন। সিঙ্গুরের রায় নিয়ে একের পর এক টুইটে ভরে উঠল টুইটার।

একঝলকে দেখে নেওয়া যাক টুইটারের প্রতিক্রিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+