পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তি চলছেই! মৃত্যু শাসকদলের প্রার্থীর
পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তি মালদহে। শনিবার রাতে দুষ্কৃতীদের আক্রমণে মারা গিয়েছেন তৃণমূলের এক প্রার্থী। পরিবারের অভিযোগ সেখানের জোট প্রার্থীর দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস ও সিপিএম।
পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তি মালদহে। শনিবার রাতে দুষ্কৃতীদের আক্রমণে মারা গিয়েছেন তৃণমূলের এক প্রার্থী। পরিবারের অভিযোগ সেখানের জোট প্রার্থীর দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস ও সিপিএম। তাদের অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়েছে তৃণমূল প্রার্থী নয়ন মণ্ডল। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।

মালদহে পঞ্চায়েত নির্বাচনে অশান্তির বলি আরও এক। ঘটনাস্থল কুমারগঞ্জের রঘুনাথপুর। শনিবার রাত প্রায় ১০ নাগাদ আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন তৃণমূল প্রার্থী নয়ন মণ্ডল। সেইসময় কুমারগঞ্জের পেট্রোল পাম্পের কাছে তাকে ঘিরে ধরে ১০ থেকে ১২ জন দুষ্কৃতী। প্রথমে তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয় বলে অভিযোগ। পরিবার ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সিপিএম ও কংগ্রেস জোট বাধার পর থেকে তৃণমূলের নয়ন মণ্ডলকে হুমকি দেওয়া হচ্ছিল।
যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে সিপিএম ও কংগ্রেস। এখনও পর্যন্ত ঘটনায় আটক করা হয়েছে ১০ জনকে।












Click it and Unblock the Notifications