নৌকাডুবি : মঙ্গলবারেও তল্লাশি অভিযান চলেছে রূপনারায়ণ নদে
মঙ্গলবারেও তল্লাশি অভিযান চলেছে রূপনারায়ণ নদে।
মঙ্গলবারেও তল্লাশি অভিযান চলেছে রূপনারায়ণ নদে। সোমবার সকালে মায়াচর থেকে অমৃতবেরিয়া আসার পথে ডুবে যায় একটি নৌকা। নৌকার ৩৮ জন যাত্রীকে উদ্ধার করা হয়। কিন্তু এখনও কয়েকজনের নিখোঁজ হওয়ার খবর আছে। তবে কতজন নিখোঁজ তার সঠিক হিসেব পেতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পুলিশকে।

তাই এদিনও নৌকা, হোভার ক্রাফ্ট নিয়ে তল্লাশি চালিয়ে যাওয়া হয়। এই নৌকার মালিক লক্ষ্মণ পাল বেআইনিভাবে এই নৌকা চালাতেন বলে অভিযোগ। তার নামে একটি মামলা দায়ের করা হয়েছে। লক্ষ্মণ পালের কোনও সন্ধান পাওয়া যায়নি। তবে নৌকার সহ চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ।
সোমবার সকালে ডুবে যায় নৌকা। ওই নৌকার কোনও টিকিট ছিল না। তাই নৌকাতে কতজন যাত্রী ছিলেন তা সঠিক বোঝা যাচ্ছে না। এদিকে আরও কয়েকজন নিখোঁজ বলে খবর পাওয়ার পর তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।












Click it and Unblock the Notifications