তেলেভাজা শিল্পের পর এবার সবজি বিক্রি, করোনা আতঙ্কের মধ্যে মুখ্যমন্ত্রী নতুন পরামর্শ
তেলেভাজা শিল্পের পর এবার সবজি বিক্রি, করোনা আতঙ্কের মধ্যে মুখ্যমন্ত্রী নতুন পরামর্শ
কোনও কাজই ছোট নয়, দরকারে সবজি বিক্রি করুন। করোনা ভাইরাসে রাজ্যে ফেরা শ্রমিকদের এই উপদেশ দিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি শ্রমিকরা কীভাবে করোনা ভাইরাস থেকে দূরে থাকবেন, সেই উপদেশও দিয়েছেন।

দরকারে সবজি বিক্রি করুন
কোন কাজই ছোট নয়। এখানেই কাজ করুন। দরকারে সবজি বিক্রি করুন। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দলে দলের রাজ্যের শ্রমিকরা ফিরছেন ভিন রাজ্য থেকে। তাঁদের উদ্দেশেই মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছেন।

রাজ্যে কাজের অভাব নেই
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি রাজ্যে কাজের অভাব নেই। এদিন এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি রাজ্যের শ্রমিকদের ঘরে ফেরার আহ্বান করেছেন। ডিসেম্বরে পুরুলিয়ারপ কোটশিলার সমাবেস থেকে তিনি বলেছিলেন, কেউ পশ্চিমবঙ্গে ফিরে এলে সরকার সরবরকমভাবে পাশে দাঁড়াবে।

চায়ের দোকান, তেলেভাজার দোকার খোলার পরামর্শ
এর আগে মুখ্যমন্ত্রী বেকার সমস্যার মোকাবিলায় চায়ের দোকান কিংবা তেলেভাজার দোকান খোলার পরামর্শ দিয়েছিলেন। সেক্ষত্রেও তিনি বলেছিলেন, কোনও কাজই ছোট নয়। কোচবিহারের এক সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি এমন দুজনকে জানেন, যাঁরা তেলেভাজা বিক্রি করে আজ তিনতলা বাড়ির মালিক। তিনি বলেছিলেন ৫০০ টাকা দিয়ে শুরু করুন। আগামী দিনে অনেক বড় ব্যবসায়ী হয়ে উঠবেন।

চুল কাটার ট্রেনিং নিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী
গত বছরে মন্দিরতলার এক সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন চুল কাটার ট্রেনিং নিন। তিনি বলেছিলেন কোনও কাজই খারাপ নয়চ। তাঁর আরও দাবি ছিল রাজ্যে কর্মসংস্থানের কোনও সমস্যা নেই।

বিরোধীদের কটাক্ষ
তবে মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য বিরোধীদের নিশানা থেকে বাদ যায়নি। তাদের মতে যখনও কোনও সংকট এসেছে কিংবা কর্মসংস্থান নিয়ে প্রশ্ন উঠেছে, তখনই ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসঙ্গ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মুখে এসেছে, চায়ের স্টল, তেলেভাজা শিল্প কিংবা চুল কাটার ট্রেনিং-এর কথা।












Click it and Unblock the Notifications