চূড়ান্ত পুলিশি জুলুম সহ একাধিক ছয় দফা দাবি, সোমবার থেকে ধর্মঘটে নামছে ট্রাক মালিকদের ইউনিয়ন

আগামী ১৯ অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘটে নামতে চলেছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন।

আগামী ১৯ অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘটে নামতে চলেছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন। মূলত পুলিশি জুলুম সহ ছয় দফা দাবিতে এই ধর্মঘটের ডাক, বলে জানান সারা বাংলা ট্রাক মালিকদের সংগঠনের রাজ্য সম্পাদক সজল ঘোষ। তাঁর দাবি, অবিলম্বে ভারত সরকারের মোটর ভিকেলস এর নতুন এক্সেল লোড চালু করতে হবে, ২০১৯ এর বাজেট অধিবেশনে ভারত সরকারের পেট্রোল ও ডিজেলের অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে জিএসটি চালু করতে হবে, লোডিং পয়েন্ট থেকে ওভারলোড বন্ধ করতে হবে, কেন্দ্রীয় সরকারের প্রতি বছর থার্ড পার্টি ইন্সুরেন্স প্রিমিয়াম বৃদ্ধি করা বন্ধ করতে হবে, এছাড়াও আরটিও পুলিশি ঝামেলা ও টাকা তোলা বন্ধ করতে হবে।

সোমবার থেকে ধর্মঘটে নামছে ট্রাক মালিকদের ইউনিয়ন

দেশ জুড়ে কয়েক লক্ষ ট্রাক মালিক ধর্মঘটে সামিল হবে বলে আশাবাদী সজল বাবু। তিনি আরো জানান, তাদের দাবি না মানলে আগামী ১৯ অগাস্ট থেকে লাগাতার ট্রাক ধর্মঘট চলছে চলবে। মালিক মালিক দের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা গুজবে কান দেবেন না। এই মুহুর্তে ট্রাক ধর্মঘটের সমর্থনের জন্য রাজ্যের সব ট্রাক মালিকদের শামিল হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। এবং সতর্ক করা হয়েছে রাজ্য সরকারকে।যত সময় পর্যন্ত তাদের ছয় দফা দাবি না মানা হবে কত সময় পর্যন্ত কোনও ট্রাক রাস্তায় নামবে না। এমন হুঁশিয়ারি দিলেন রাজ্য সম্পাদক সজল ঘোষ।

রাজধানীর পাশাপাশি জেলায় জেলায় জোরদার মাইকিং প্রচার চলছে এবং দেওয়ালে দেওয়ালে পোষ্টার পড়েছে। বৃহত্তর প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলুন,লড়াই লড়াই লড়াই চাই এ লড়াই বাঁচার লড়াই, ট্রাক মালিক ঐক্য জিন্দাবাদ। এরকম স্লোগান দিয়ে সারা রাজ্যে ট্রাক মালিকরা রাস্তায় নেমে পড়েছে আমাদের দাবি অবিলম্বে মানতে হবে।

অন্যদিকে এই ট্রাক ধর্মঘটের জেরে দ্রব্যমূল্যের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ সবজি আনাজ দুধ মাছেরর মত নিত্য প্রয়োজনীয় জিনিস রোজ সড়কপথে এইটাকে করেই স্থান পরিবর্তন করা হয়। জেলা থেকে পৌঁছে দেওয়া হয় শহর কলকাতায়। আবার বিভিন্ন কাঁচামাল কলকাতা থেকে সরবরাহ করা হয় অন্যত্র জেলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+