দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি ট্রাক চালকদের! রণক্ষেত্র মালদার মহদিপুর

ট্রাক চালকদের অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদহের মহদিপুর। রবিবার এক ট্রাকচালকে দুষ্কৃতীরা মারধর করে। এরপরে সোমবার সকাল থেকে রাস্তা অবরোধ শুরু করেন ট্রাকচালকরা। পুলিশ অবরোধ তুলতে গেলে খণ্ডযুদ্ধ

ট্রাক চালকদের অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদহের মহদিপুর। রবিবার এক ট্রাকচালকে দুষ্কৃতীরা মারধর করে। এরপরে সোমবার সকাল থেকে রাস্তা অবরোধ শুরু করেন ট্রাকচালকরা। পুলিশ অবরোধ তুলতে গেলে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শূন্যে গুলি চালায় বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে অবরোধকারীরা ইট ছোঁড়ে বলে অভিযোগ করা হয়েছে প্রশাসনের তরফে।

দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি ট্রাক চালকদের! রণক্ষেত্র মালদার মহদিপুর

টাকা আদায় করতে রবিবার রাতে এক ট্রাক চালককে দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ। ওই চালকের কাছ থেকে টাকা ছিনতাই করা হয় বলেও অভিযোগ। আহত অবস্থায় ওই ট্রাকচালককে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়।

সোমবার সকাল থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে অবরোধ শুরু করেন ট্রাকচালকরা। ঘটনাস্থলে পুলিশ গেলে ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। অবরোধ তুলতে পুলিশ লাঠি চালায়। ট্রাকচালকরা পাল্টা ইট ছোঁড়ে বলে অভিযোগ। অবরোধকারী ট্রাক চালকদের অভিযোগ পুলিশ শূন্যে গুলি চালিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+