বিজেপি করার জন্য মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত! তৃণমূলে যোগ দেওয়ার আগে শুদ্ধিকরণ বিধায়কের
বিজেপি করার জন্য অনুশোচনায় ভুগছেন বিধায়ক আশিস দাস। তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা শুরু হয়েছিল বেশ কিছুদিন ধরে। তার আগে এক অভিনব পদক্ষেপ নিলেন তিনি।
বিজেপি করার জন্য অনুশোচনায় ভুগছেন বিধায়ক আশিস দাস। তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা শুরু হয়েছিল বেশ কিছুদিন ধরে। তার আগে এক অভিনব পদক্ষেপ নিলেন তিনি। বিজেপি করার জন্য সুদূর ত্রিপুরা থেকে কালীঘাটে এসে আদি গঙ্গায় ডুব দিয়ে শুদ্ধ হলেন। সেইসঙ্গে মাথা মুন্ডল করে প্রায়শ্চিত্ত করলেন।

কালীঘাটে এসে ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাসের এই অভিনব শুদ্ধিকরণের ঘটনায় রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে উঠেছে। ত্রিপুরা রাজনীতিতেও বড় পরিবর্তনের অশনি সংকেত দিতে শুরু করেছে এদিন বিজেপি বিধায়কের প্রায়শ্চিত্তের ঘটনা। এখন ত্রিপুরার সুরমার বিজেপি বিধায়ক আশিস দাসের তৃণমূলে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দিতে কলকাতায় এসে পৌঁছন আশিস দাস। দলবদলের আগে তিনি কালীঘাটের আদি গঙ্গায় ডুব দিয়ে মাথা মুন্ডন করেন। ন্যাড়া মাথায় প্রায়শ্চিত্ত করে তিনি তৈরি হন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য। কারণ প্রায়শ্চিত্তের পর তিনি দাবি করেন, ইন্দিরা গান্ধীর পর মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনি এক বাঙালিকেই দেখতে চান।
তিনি বলেন, এত বছর তিনি বিজেপির সঙ্গে ছিলেন। তাই তাঁর অনুশোচনা হচ্ছে। তিনি নিজেকে পবিত্র করতেই গঙ্গায় ডুব দিয়েছেন। প্রায়শ্চিত্ত করে বিজেপির কলঙ্ক ধুয়ে ফেলতে চাইছেন। ত্রিপুরায় বিজেপি বিধায়ক এবং নেতাদের একাংশের মধ্যে অসন্তোষের মাত্রা দিন দিন বাড়ছিল। তার মধ্যে আশিস দাসের এই কীর্তি বিপ্লব গেব সরকারকে প্রশ্নের মুখে ফেলে দিল।
বিজেপি বিধায়ক বলেন, অনেক মানুষ এবং সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তিনিও তাঁর মধ্যে একজন। একজন বাঙালি মহিলা প্রধানমন্ত্রী দেখার স্বপ্ন রয়েছে তাঁরা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিন্দাও করেন এদিন। বলেন, "বেশিরভাগ সরকারি সম্পত্তি বেসরকারিকরণ ও বিক্রি করে দিচ্ছে মোদী সরকার।একটা সময় মোদীর বার্তাগুলি সারা দেশের সমস্ত শ্রেণির মানুষের মনকে আলোড়িত করেছিল। তিনি একসময় বলেছিলেন, 'না খাউঙ্গা, না খানে দুঙ্গা'। কিন্তু এখন এটি দেশে একটি জনপ্রিয় জুমলা (কৌতুক)-য় পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, কেন্দ্র ও রাজ্যগুলিতে বিজেপি স্বৈরাচারী সরকার চালাচ্ছে। তাই বিজেপি শাসনের অবসান দরকার। শুধু বিপ্লব দেব সরকার একা দায়ী নয়। দায়ী কেন্রে শর সরকারও। ত্রিপুরার বিজেপি বিধায়ক তাই কেন্দ্র ও ত্রিপুরা রাজ্য দুই সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়েই তৃণমূলে যোগ দিতে চলেছে। কয়েকদিন আগে ত্রিপুরার বিজেপ বিধায়ক আশিস দাসকে দেখা গিয়েছিল কলকাতায় তৃণমূল ভবনে। তখন থেকেই জল্পনার পারদ চড়েছিল। সুদীপ রায় বর্মন-ঘনিষ্ঠ বিজেপি বিধায়ক আশিস দাস এবার দল ছেড়ে তৃণমূলের পথে। মুখ আর মুখোশ কোনটা, তা বুঝে নিয়েই তিনি বিজেপি করার জন্য প্রায়শ্চিত্ত করলেন মাথা মুড়িয়ে।












Click it and Unblock the Notifications