রোজভ্যালি-কাণ্ডে সিবিআইকে চিঠি ত্রিপুরা সরকারের, মমতার সরকারকে উপরি চাপ
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চাপে রাখতে রাজ্যের আইন-শৃঙ্খলার প্রশ্নে অ্যাডভাইসারি নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার ত্রিপুরা সরকার উপরি চাপ প্রয়োগ করল।
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চাপে রাখতে রাজ্যের আইন-শৃঙ্খলার প্রশ্নে অ্যাডভাইসারি নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার ত্রিপুরা সরকার উপরি চাপ প্রয়োগ করল। রোজভ্যালি-কাণ্ডে অবিলম্বে তদন্ত শুরু করতে সিবিআইকে অনুরোধ জানাল ত্রিপুরা সরকার। উল্লেখ্য, চিটফান্ড স্ক্যামের ৭৪টি মামলার তদন্তভার রয়েছে সিবিআইয়ের উপর।

রোজভ্যালি-কাণ্ডে তিনটি মামলা রয়েছে ত্রিপুরার আগরতলা, কুমারঘাট ও বীরগঞ্জে। রোজভ্যালি গ্রুপের বিরুদ্ধে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই তিনটি মামলা-সহ অন্যান্য ৭৪টি মামলার তদন্তের জন্য অনুরোধ করা হয়েছে সিবিআইকে। এই তিনটি মামলাকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধও করা হয়েছে।
ত্রিপুরা স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ৭৪টি মামলার বিষয়ে সিবিআই তদন্তের জন্য অনুরোধ করা হয়েছে। মুখ্যসচিব অরূপ দেব নিজে চিঠি দিয়েছেন সিবিআইকে। এর আগে ২০১৮-র ১৩ জুলাই ও ১৯ এপ্রিল সিবিআইকে দুটি চিঠি দিয়ে সম্মতি জানানো হয়। চিঠিটি সিবিআইয়ের ডিরেক্টর ও গুয়াহাটিতে সিবিআইয়ের জোনাল অফিসের জয়েন্ট ডিরেক্টরকে চিঠি দেওয়া হয়।
উল্লেখ্য, রোজভ্যালিকাণ্ড-সহ চিটফান্ডের সমস্ত মামলার তদন্তই আটকে রয়েছে সিবিআইয়ের হাতে। তা অবিলম্বে শুরু করার আর্জি জানানো হয়েছে। এর ফলে মমতার প্রশাসন নতুন করে চাপে পড়তে বাধ্য। একদিকে রাজ্যের আইনশৃঙ্খলা যখন প্রশ্নের মুখে, তখন চিটফান্ড-কাণ্ডের তদন্তে অগ্রগতি হলে শাঁখারির করাতে পড়বে রাজ্যের তৃণমূল সরকার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications