আজ তৃণমূলের ২১ শে সমাবেশ, ধর্মতলায় আসার পথে বাস দুর্ঘটনায় আহত ১৮ জন তৃণমূল সমর্থক
শুক্রবার ২১ জুলাই তৃণমূলের শহীদ স্মরণ সভাকে কেন্দ্র করে, রাজ্যের সমস্ত রাস্তা কার্যত গিয়ে মিশেছে ধর্মতলায়। শিয়ালদহ , হাওড়া থেকে দলে দলে তৃণমূল সমর্থকরা মিছিল করে জড়ো হন ধর্মতলার দিকে।
শুক্রবার ২১ জুলাই তৃণমূলের শহীদ স্মরণ সভাকে কেন্দ্র করে, রাজ্যের সমস্ত রাস্তা কার্যত গিয়ে মিশেছে ধর্মতলায়। শিয়ালদহ , হাওড়া থেকে দলে দলে তৃণমূল সমর্থকরা মিছিল করে জড়ো হন ধর্মতলার দিকে। রাতভর ট্রেনে বহু তৃণমূল কর্মী এসে পৌঁছেছেন শহরে।
ট্রেন ছাড়াও সড়ক পথেও দলীয় স্লোগান দিতে দিতে তৃণমূল সমর্থকরা ক্রমেই জড়ো হচ্ছেন ধর্মতলা চত্বরে। এদিকে, সড়ক পথে কলকাতা আসতে গিয়ে তৃণমূলকর্মীদের একটি গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে বলেও খবর। হুগলীর সিঙ্গুরে এই দুর্ঘটনায় আহত হয়েছে ১৮ তৃণমূল সমর্থম, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, তৃণমূলের এই বিশাল জনসভায় যোগ দিতে বৃহস্পতিবার থেকেই শহরে আসতে থাকেন রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মীরা। তাঁদের মিলনমেলা প্রাঙ্গনে থাকবার ব্যবস্থা করা হয়। সভাকে ঘিরে কড়া নিরাপত্তা রয়েছে শহরজুড়ে। নিয়ন্ত্রণ করা হচ্ছে শহরের যানচলাচল। ধর্মতলা চত্বরে সাদা পোশাকের পুলিশের নজরদারির পাশপাশি, রয়েছে সিসিটিভি ক্যামেরাও।

বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ সভাস্থলের প্রস্তুতি দেখতে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চের কাজকর্ম দেখতে এসে তিনি বলেন , "বাংলার পথই হবে আগামী দিনে দেশের এগিয়ে চলার পথ। নীতির প্রশ্নে সারা দেশকে কলকাতার রাস্তাই অনুসরণ করতে হবে।" ফলে শুক্রবার ধর্মতলার মঞ্চ থেকে যে জাতীয় রাজনীতির প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় অবস্থান আবারও স্পষ্ট করবেন, তা বলা বাহুল্য। এছাড়াও দলীয় কর্মীদের উদ্দেশে প্রশাসনিক ও দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে তৃণমূল নেত্রী বক্তব্য রাখতে চলেছেন বলে সূত্রের খবর । বিশেষত পাহাড়ের পরিস্থিতি যে আজকের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে আলাদা করে জায়গা করে নেবে তা বলাই বাহুল্য। পাহাড় নিয়ে মমতা কী বার্তা দেন তার দিকে নজর রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদেরও।
এদিকে, সভাস্থল পরিদর্শনে এসে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে সভায় ভিড়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "উত্তরবঙ্গ থেকে কম লোক আনা হচ্ছে। তবুও তো অনেকে কথা শোনে না, চলে আসে।"












Click it and Unblock the Notifications