তৃণমূলের পাল্টা কর্মসূচি রাজ্য বিজেপির, ২ অক্টোবর গান্ধীমূর্তির সামনে অবস্থান
তৃণমূল কংগ্রেসের পালটা কর্মসূচি নিল বিজেপি। রাজ্যের লাগামছাড়া দুর্নীতি থেকে একশো দিনের কাজে কেন্দ্রকে টাকার হিসেব না দেওয়া। দুর্নীতি সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে এবার রাজপথে বিজেপি মহিলা মোর্চা। ২ অক্টোবর দিনটিকে তারা আন্দোলনের জন্য বেছে নিয়েছে।
রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম। কলকাতা ও অন্যান্য জেলা থেকে দিল্লির উদ্দেশ্যে তৃণমূলের বাস রওনা হয়েছে। দিল্লিতে বাংলার বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলনে তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজের টাকা দাবিতে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভ চলবে। ২ অক্টোবর দিনকে আন্দোলনের জন্য বেছে নেওয়া হয়েছে। বিজেপি মহিলা মোর্চা রাজ্য সরকারের বিরুদ্ধে ওই দিন নামছে।

বেশ কয়েক বছর ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা নিয়ে বিতর্ক রয়েছে। রাজ্যের দাবি, অবিলম্বে তাদের পাওনা টাকা মিটিয়ে দিতে হবে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার দাবি করছে ১০০ দিনের কাজের খতিয়ান তারা সম্পূর্ণ পায়নি। রাজ্য সরকার সম্পূর্ণ তথ্য কেন্দ্রের কাছে জমা করেনি। ১০০ দিনের টাকা সে কারণে বন্ধ করে রাখা রয়েছে।
এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পেও রাজ্যে লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ রয়েছে। কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে পশ্চিমবঙ্গে। এই অভিযোগ বিজেপির তরফ থেকে দীর্ঘদিন ধরেই করা হচ্ছে। এছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে বিজেপি দীর্ঘদিন ধরেই তৃণমূল সরকারকে বিদ্ধ করে চলেছে। এদিকে ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম তারিখে দিল্লি রাজঘাটে অবস্থান বিক্ষোভ করছে তৃণমূল কংগ্রেস। বাংলার বঞ্চনা নিয়ে দিল্লির দরবারে হাজির হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতারা।
জব কার্ড হোল্ডার সহ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে বাস রওনা হয়েছে। ২ ও ৩ তারিখ দিল্লিতে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি রেখেছে। প্রচারে তৃণমূল কংগ্রেসের থেকে পিছিয়ে থাকতে চাইছে না রাজ্যের গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গের মহিলা মোর্চার নেতৃত্বে গান্ধী মূর্তির পাদদেশে এক অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। ২ অক্টোবর একই দিনে অবস্থান, বিক্ষোভ, আন্দোলন চলবে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় হয়েছে। এছাড়াও শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। এইসব ইস্যুকেই হাতিয়ার করছে বঙ্গ বিজেপি।
মোর্চার ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি হবে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে। চলবে অবস্থান। এই কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। এ কথাও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications