মন্দিরে ঢুকতে বাধা বিজেপি প্রার্থী বাপ্পি লাহিড়িকে, অভিযোগ তৃণমূলের দিকে

প্রায় রোজই নিজের কেন্দ্র শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় ঘুরে প্রচার চালাচ্ছেন বাপি৷ শনিবার সকাল এগারোটা নাগাদ রাধাবল্লভ মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় ভাবেন পুজো দেবেন। আর তাই গাড়ি থামিয়ে মন্দিরে ঢুকতে যান বাপ্পি। ঠিক তখনই জনতা চিৎকার করে বাপ্পির বিরুদ্ধের স্লোগান দিতে শুরু করে। 'সাম্প্রদায়িক বাপ্পি লাহিড়িকে ঢুকতে দেওয়া হবে না। দাঙ্গা নেতা নরেন্দ্র মোদীর প্রতিনিধি ফিরে যাও।' কয়েক মুহূর্তের জন্য দাঁড়িয়ে মুখোমুখি বিদ্রোহীদের সঙ্গে কথা বলতে চান। কিন্তু কোনও লাভ না হওয়ায়, মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য ঢোকেন। অভিযোগ ঝুম মুখোপাধ্যায় এবং তাঁর স্বামী রাজা মুখোপাধ্যায় বাপ্পিকে উদ্দেশ্য করে কটূক্তি করেন৷
এর পর মন্দির থেকে বেরিয়ে আসেন বাপ্পি। তখনও বাপ্পির বিরুদ্ধে ধিক্কার স্লোগান চলছিল। সে সময় বাপি প্রতিবাদ করলে তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয় তৃণমূল নেত্রীর সঙ্গে। ততক্ষণে এই খবর ছড়িয়ে পড়েছে এলাকায়। একদল বিজেপি সংর্থকও ততক্ষণে চলে এসেছেন মন্দিরের সামনে। তৃণমূলের স্লোগানের পাল্টা জবাব দেন বিজেপি সমর্থকরা। তাঁরা স্লোগান দিতে থাকেন, 'সারদা চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত হওয়া উচিত। তোমরা গণতান্ত্রিক নির্বাচনের প্রচার বন্ধ করতে পারবে না।' বিজেপির লোকজন সংখ্যায় বেশি থেকে এর পর সেখান থেকে চলে যান তৃণমূল কর্মী-সমর্থকরা।
এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন বাপি। তিনি বলেন, আমি সাম্প্রদায়িক নই।আমার হাতে দক্ষিণেশ্বরের তাগা বাঁধা রয়েছে। আমি আজমের শরিফে গিয়ে অর্ঘ্য চড়িয়ে এসেছি। দেশের অন্যান্য বড় বড়বড় দর্গাতেও গিয়েছি। আমি শ্রীরামপুরের ফুরফুরাশরিফের আশপাশে পর্যটনকেন্দ্র গড়ে তুলতে চাই। ওঁরা চেঁচিয়ে আমার প্রচার বন্ধ করতে পারবে না। আমি আমার মতো করে প্রচার চালাব। স্থানীয় বিজেপি কর্মীদের কটাক্ষ, পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝেই তৃণমূলের এই আচরণ৷
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications