মমতার লক্ষ্য পূরণ! ভোটের দিন রাস্তায় 'উন্নয়ন', বয়স্করা বললেই দেওয়া হবে ভোট
মুখ্যমন্ত্রী পঞ্চায়েতে ১০০ শতাংশ আসন জেতার জন্য ডাক দিয়েছেন। এই ডাককে নির্দেশ হিসেবে মেনে তা করে দেখানে চান বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
মুখ্যমন্ত্রী পঞ্চায়েতে ১০০ শতাংশ আসন জেতার জন্য ডাক দিয়েছেন। এই ডাককে নির্দেশ হিসেবে মেনে তা করে দেখানে চান বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাই জেলা পরিষদের ৪২ টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পরও বসে থাকতে রাজি নন। একাজে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ম্যান অফ দ্য ম্যাচ বলছেন অনুব্রত।

বীরভূম জেলা পরিষদে আগেই ৪১ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। রাজনগর আসন থেকে বিজেপি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে দেখা করেন। সেই সময়ই নির্দিষ্ট হয়ে যায়, জেলা পরিষদের ৪২ টি আসনের ৪২টিতেই জয়ী হতে চলেছে তৃণমূল। অন্যদিকে, ১৯ টি পঞ্চায়েত সমিতির ১৬ টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন রাজ্যের শাসকদল। আর গ্রাম পঞ্চায়েতের ১৬৭ টির মধ্যে ১৪০ টিতে জনগণের হাতে কালি লাগাতে হবে না নির্বাচন কমিশনকে।
এখনও পর্যন্ত ঠিক আছে, পঞ্চায়েত সমিতির ৩ টি আর গ্রাম পঞ্চায়েতের ২৭ টিতে ১৪ মে ভোট হবে। সংখ্যার বিচারে যা যথাক্রমে ৬০ ও ১৯৬৭ টি আসন। তবে মনোনয়ন পেশের সময়ের মতো ভোটের দিন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে বলে জানিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন, ভোট দিতে গেলেও মানুষ দেখবেন, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। তবে বয়স্ক যাঁরা ভোট দিতে পারবেন না, তাঁরা অন্যদের বলবেন, ভোট টা দিয়ে দাও। তারাই ভোট দিয়ে দেবে।
যদিও রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নের ব্যাখ্যা দিয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন, উন্নয়ন মানে, পাকা ড্রেন, রঙ করা স্কুল।












Click it and Unblock the Notifications