মুকুল পদ পেলেই ভাঙবে তৃণমূল, আশায় রয়েছেন অনেকেই
বিজেপিতে মুকুল রায় ভাল কোনও পদ না পেলে তৃণমূল ভাঙবে না। রাজ্যে বিজেপির ভবিষ্যত নিয়ে এমনটাই মন্তব্য করলেন সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।
বিজেপিতে মুকুল রায় ভাল কোনও পদ না পেলে তৃণমূল ভাঙবে না। রাজ্যে বিজেপির ভবিষ্যত নিয়ে এমনটাই মন্তব্য করলেন সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।

তৃণমূলের কতজন মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন সেই তালিকা তিনি দিতে পারেন। তবে মুকুল রায় যদি তৃণমূলে বড় কোনও পদ না পান, তাহলে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখা তৃণমূল নেতারা বিজেপিতে যাবেন না। এমনটাই মন্তব্য করলেন সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।
বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল, মুকুল রায় অন্য রাজ্য থেকে সাংসদ হচ্ছেন। এরপর তাঁকে মন্ত্রীও করা হবে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক পদেও মুকুল রায়কে দেওয়ার কথা শোনা গিয়েছিল। তবে এখনও পর্যন্ত কোনওটাই হয়নি।
বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের যেসব নেতা-নেত্রীরা যোগাযোগ রাখছেন তাঁরাও অপেক্ষা করছেন, বিজেপিতে মুকুল রায়ের অবস্থান কতটা শক্ত হয় তা দেখার জন্য। মুকুল রায় যতদিন পর্যন্ত বিজেপিতে দুর্বল অবস্থানে থাকবেন, ততদিন তৃণমূল ভেঙে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা কম। আদৌ কি এই অবস্থা কাটবে। এই প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন, এই মুহূর্তে বিজেপি আর মুকুল রায়ের অবস্থান অনেকটাই তেল আর জলের মতো।
বুধবার কুণাল ঘোষ গিয়েছিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সারদা মামলায় হাজিরা দিতে। পরে 'কারা ও কাহিনী' নামে নিজের একটি বইও প্রকাশ করেন কুণাল ঘোষ। সেখানে তিনি বলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির ভোট বাড়লেও, জেতার মতো জায়গায় নেই তারা। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের ৭ থেকে ৮ টি আসনে বিজেপি তাদের ভোট ৩০ শতাংশে নিয়ে যেতে পারবে বলে মনে হলেও, তা আসন জেতার পক্ষে যথেষ্ট নয় বলেই মন্তব্য করেছেন এই সাংসদ। এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ভিড় হত। কিন্তু তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের নির্বাচনে জেতেন ২০১১ সালে।












Click it and Unblock the Notifications