যুব তৃণমূল-তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্বে'র জের! পঞ্চায়েত নির্বাচনের মুখে যা হল উদয়নের গড়ে

দিনহাটায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, অন্তর্দ্বন্দ্বে খুন হয়েছেন আবু মিয়া। তাদের আরও দাবি তৃণমূল ও যুব তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে এই খুনের ঘটনা।

দিনহাটায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, অন্তর্দ্বন্দ্বে খুন হয়েছেন আবু মিয়া। তাদের আরও দাবি তৃণমূল ও যুব তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে এই খুনের ঘটনা। কেননা পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। যদিও অন্তর্দ্বন্দ্বে খুনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।

যুব তৃণমূল-তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের! পঞ্চায়েত নির্বাচনের মুখে যা হল উদয়নের গড়ে

স্থানীয় সূত্রে খবর, দিনহাটায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব দীর্ঘদিনের। আগে ছিল পুরনো তৃণমূল এবং নতুন তৃণমূলের মধ্যে। এখন সেটি দাঁড়িয়েছে তৃণমূল ও যুব তৃণমূলের। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ব্যাপক আকার নিয়েছে।

বুধবার রাতে দিনহাটার ১ নম্বর ব্লকের গীতালদহ পঞ্চায়েতের তৃণমূল সদস্য আবু মিয়ার ওপর হামলা করে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রের দাবি, যুব তৃণমূলের তরফে লাঠি, বাঁশ দিয়ে আবু মিয়াকে ব্যাপক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে নিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই মারধরে আহত হয়েছেন আবু মিয়ার দুই ছেলে। তাঁরা ভর্তি দিনহাটা মহকুমা হাসপাতালে।

তৃণমূলের দিনহাটা ব্লকের তরফে এই ঘটনায় যুব তৃণমূলকে দায়ী করা হলেও, এই ঘটনা অস্বীকার করেছে জেলা যুব তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+