শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর সৃঞ্জয় বোসের
কলকাতা, ৪ ফেব্রুয়ারি : সারদা কাণ্ডে মুক্তি পেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসু। আজ, বুধবার আলিপুর দায়েরা আদালত তাঁর শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছেন।
সারদা কাণ্ডের তদন্তে নেমে সিবিআই একের পর এক প্রভাবশালীদের গ্রেফতার করতে শুরু করে। ২১ নভেম্বর ৬ ঘন্টা ম্যারাথন জেরার পর সৃঞ্জয় বোসকে গ্রেফতার করে সিবিআই। এর পরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সৃঞ্জয় বোস। প্রথম কিছুদিন সিবিআই হেফাজতের পর জেল হেফাজতে ছিলেন এই তৃণমূল সাংসদ। বুধবার আলিপুর দায়েরা আদালত তার আইনজীবী মারফৎ করা জামিনের আর্জি মঞ্জুর করে।

সারদা মিডিয়ার সঙ্গে 'সংবাদ প্রতিদিন'-এর একটি চুক্তি হয়। বলা হয়, সারদা মিডিয়াকে সম্পাদকীয় সমর্থন (এডিটোরিয়াল সাপোর্ট) দেবে সৃঞ্জয়বাবুর পত্রিকা। বিনিময়ে তাঁকে প্রতি মাসে ৬০ লক্ষ টাকা দিতে হবে। অভিযোগ, ওই টাকা ছাড়াও সুদীপ্ত সেনকে ভয় দেখিয়ে বিভিন্ন সময় সৃঞ্জয় বসু মোটা টাকা নেন। মিডল্যান্ড পার্কে সারদার অফিসে গিয়ে তিনি এবং কুণাল ঘোষ বারবার সুদীপ্ত সেনকে হুমকি দিতেন বলে অভিযোগ।
সৃঞ্জয় বসুর বিরুদ্ধে ব্ল্যাকমেল, অপরাধমূলক ষড়যন্ত্র ইত্যাদি অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য সারদা কাণ্ডে গ্রেফতার হওয়া প্রভাবশালীদের মধ্যে এই প্রথম কাউকে জামিন দেওয়া হল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications