তৃণমূলের কথা ভেবেই আসানসোলে প্রার্থী বিজেপির! পবন সিংকে অভিনন্দন জানিয়ে আর কী বললেন শত্রুঘ্ন সিনহা
শনিবার বিজেপি ১৯৫ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের কুড়িজন রয়েছেন। এর মধ্যে আসানসোল থেকে বিজেপি প্রার্থী করেছে ভোজপুরী গায়ক পবন সিংকে। এই আসন থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী উপনির্বাচনে জয়ী হওয়া শত্রুঘ্ন সিনহা। তিনি পবন সিংকে অভিনন্দন জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বলেছেন, এটা ওই দলের অভ্যন্তরীণ বিষয়। কেবল তারাই এব্যাপারে আলোকপাত করতে পারবেন। তিনি নিজের অন্তর থেকে শুভ কামনা ও দোয়া জানিয়েছেন।

তারপরেই তিনি বলেছেন, বিজেপি যেভাবে আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করেছে, তাতে অনেকে মনে করছেন, বিজেপি কেবল নিজের স্বার্থেই আগ্রহী নয়। তারা সম্ভবত বিরোধী দলের পাশাপাশি তৃণমূলের স্বার্থের কথাও ভেবেছে, বলেছেন তিনি। এই চিন্তার জন্য শত্রুঘ্ন সিনহা বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন।
VIDEO | Here’s what TMC leader and Asansol MP Shatrughan Sinha (@ShatruganSinha) said after the announcement of Bhojpuri actor Pawan Singh as the BJP candidate from his constituency for the upcoming Lok Sabha polls.
— Press Trust of India (@PTI_News) March 2, 2024
“This is an internal affair of their party ( BJP). I have best… pic.twitter.com/FjQlXI20fP
প্রসঙ্গত ২০২২-এর এপ্রিলে হওয়া আসানসোলের উপনির্বাচনে তৃণমূলের তরফে শত্রুঘ্ন সিনহা প্রায় তিন লক্ষ ভোটের ব্যবধানে বিজেপির অগ্নিমিত্রা পালকে পরাজিত করেছিলেন। এর আগে ২০১৪ ও ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই আসন থেকে বিজেপির তরফে বাবুল সুপ্রিয় জয়লাভ করেছিলেন। বাবুল সুপ্রিম মোদী সরকারের প্রতিমন্ত্রীও ছিলেন। তারপর মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার পরেই বাবুল সুপ্রিম ২০২১-এ সাংসদ পদে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দেন।
বিজেপির লক্ষ্য হল আসানসোল আসন পুনরুদ্ধার। ২০২২-এর উপনির্বাচনে প্রাক্তনী শত্রুঘ্ন সিনহার কাছে আসনটি হারায় বিজেপি। সেই কারণে এবার আসানসোল আসন জয়ে শুরু থেকেই কোমর বেধে নেমেছে গেরুয়া শিবির। সেখানে শত্রুঘ্ন সিনহা চ্যালেঞ্জ জানাতে পবন সিংয়ের জনপ্রিয়তাকে পুঁজি করতে চায় গেরুয়া শিবির।












Click it and Unblock the Notifications